loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল সাতটায়


বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল সাতটায়

এ-বছর পবিত্র ঈদ-উল-আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত হবে। প্রথমটি হবে সকাল সাতটায়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৬ জুলাই) এ-তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদের দিন সকাল সাতটা, আটটা, নয়টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে।

অন্যদিকে, হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে আগামী ১০ জুলাই (রবিবার) মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপন শুরু হবে।

Loading...