loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই


বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। সোমবার (৩০ মে) রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক উপাচার্যগণের কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ অগাস্ট ‘খ’ ইউনিট এবং ২০ অগাস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া, গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন।

এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে।

গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিটের ১৭ সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Loading...