loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

লিডস-এর ঝুঁকি কমলো প্যালেসের সঙ্গে ড্র করে


লিডস-এর ঝুঁকি কমলো প্যালেসের সঙ্গে ড্র করে

লিড্স ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (২৫ এপ্রিল) ক্রিস্ট্যাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে অবনমনের ঝুঁকি থেকে নিজেদের কিছুটা হলেও মুক্ত করেছে।

রেলিগেশন জোন থেকে বর্তমানে মাত্র পাঁচ পয়েন্টের ব্যবধানে রয়েছে লিড্স (৩৪ পয়েন্ট)। অবশ্য, নিচ থেকে তৃতীয় দল এভারটনের (২৯ পয়েন্ট) হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। ওই ম্যাচে জয় পেলেও ব্যবধান থাকবে দুই পয়েন্টের।

লিড্স-এর পরবর্তী তিন ম্যাচের প্রতিপক্ষ হলো – ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেল্সি। তাই, ইয়র্কশায়ারের ক্লাবটির জন্য অপেক্ষা করছে স্নায়ুক্ষয়ী এক সমাপ্তি।

বরখাস্ত হওয়া মার্সেলো বিয়েল্সার পরিবর্তিত হিসেবে মার্কিন কোচ মার্শের দায়িত্ব গ্রহণের পরে সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে লিড্স। তাঁদের দারুণ এই অগ্রগতির মধ্যেই গত রোববার উল্ভসের বিপক্ষে দ্বিতীয় জয়ে এভারটনের উপরে পৌঁছে যায় বার্নলি; সেই সঙ্গে মুক্তি পায় রেলিগেশন জোন থেকে। এই প্রক্রিয়া লিড্সকে টেনে এনেছিল বাঁচা-মরার লড়াইয়ে।

মার্শ বলেন, ‘রাতটি সেরা ছিল না। তবে এটি হচ্ছে পয়েন্ট না খোয়ানো এবং যুক্ত করার পথ বের করার একটি রেসিপি। আমাদেরকে আরও বিপজ্জনক হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। তবে, একটি জয় বা ড্র পাওয়াটাও ইতিবাচক। যেকোনোভাবেই রেলিগেশনের চাপ সব সময় বড় একটি সমস্যা।’

Loading...