loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

মোনাকোর মাঠে মেসিহীন পিএসজি’র ভরাডুবি


মোনাকোর মাঠে মেসিহীন পিএসজি’র ভরাডুবি

শারীরিক অসুস্থতায় লিওনেল মেসি খেলতে না পারলেও এদিন শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপে ও নেইমার। তবে, প্রতিপক্ষের মাঠে রীতিমতো বিবর্ণ ছিল লিগ ওয়ান-এর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণের ধারা বজায় রেখে দলটিকে চাপে রেখেছিল মোনাকো। দাপুটে ফুটবল খেলে শক্তিশালী প্রতিপক্ষকে বিধ্বস্ত করে তাঁরা পেলেন দারুণ এক জয়।

ফ্রান্সের লিগ ওয়ান-এ আবারও পরাজয়ের স্বাদ পেলো পিএসজি। রোববার (২০ মার্চ) সন্ধ্যায় মোনাকোর মাঠে ৩-০ গোলে হেরেছে মাউরোসিয়ো পচেত্তিনোর দল। ফ্লুর মতো অসুস্থতার কারণে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তবে নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা পারেননি হার ঠেকাতে।

এ-নিয়ে লিগের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হারলো পিএসজি।

এদিন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই পিএসজি’র রক্ষণে ভীতি ছড়ায় মোনাকো। আক্রমণে চাপ বাড়িয়ে ২৫ মিনিটে লিড নেয় স্বাগতিক ক্লাব। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ছয় গজ বক্সে পেয়ে দুর্দান্ত ব্যাকহিল ফ্লিকে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন উইসাম বেন ইয়েদের। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।

দ্বিতীয়ার্ধের পুরোটাই ছিল মোনাকোর। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। সতীর্থ রুবেনের পাস পেয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন জার্মান ফরোয়ার্ড কেভিন ভলান্ড। ৮৪ মিনিটে স্পট কিকে মোনাকোর হয়ে তৃতীয় গোল করেন বেন ইয়েদের।

২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। সমান-সংখ্যক ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে মোনাকো।

Loading...