loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

লিসবনে ড্র করেও কোয়ার্টার-ফাইনালে ম্যানসিটি


লিসবনে ড্র করেও কোয়ার্টার-ফাইনালে ম্যানসিটি

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে স্পোর্টিং লিসবন-এর মাঠে ৫-০ গোলে জিতলেও দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার (৯ মার্চ) গোলশূন্য ড্র করেছে। যাহােক, দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে উত্তরণ নিশ্চিত করলো পেপ গার্দিওলার দল। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা পাঁচ মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো ম্যানসিটি।

প্রথম লেগে লিসবন-এর মাঠে এক প্রকার গোল উৎসবই করেছিল সিটিজেনরা। তবে, বুধবার ফিরতি লেগে ঘরের মাঠে জালের দেখাই পায়নি স্বাগতিকরা। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করেছিল সিটি; কিন্তু নিঁখুত ফিনিশিং হয়নি। স্পোর্তিং সিপিও নিতে পারেনি একটা শটও। 

দ্বিতীয়ার্ধের শুরুরেই গ্যাব্রিয়েল জাসুস বল জালে জড়িয়েছিলেন, কিন্তু ভিএআর চেকে অফসাইডের পতাকা তোলেন রেফারি; ফলে, হয়নি গোল। বাকি সময়ে কোনাে দলই জাল স্পর্শ করতে পারেনি।   

এদিন ম্যাচে ৬৯ ভাগ বল দখলের পাশাপাশি ১৪টি শট নিয়েছে ম্যানসিটি, যার লক্ষ্যে ছিল মোটে চারটি। বিপরীতে, ৩১ ভাগ বল দখল নিয়ে ছয় শটের তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে লিসবন।

Loading...