loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ভ্লাহোভিচের দুই গোল; এম্পোলির বিপক্ষে ইউভদের জয়


ভ্লাহোভিচের দুই গোল; এম্পোলির বিপক্ষে ইউভদের জয়

ডুসান ভ্লাহোভিচের দুই গোলে ইনজুরি-আক্রান্ত ইউভেন্টাস শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিরি আ লিগে এম্পোলিকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে পয়েন্টের ব্যবধান সাত পয়েন্টে কমিয়ে এনেছে ইতালির জায়ান্ট ক্লাবটি।

এদিন প্রথমার্ধের ইনজুরি সময়ে ভ্লাহোভিচ প্রথম গোলটি করেন। এরপর ৬৬ মিনিটে তাঁর দ্বিতীয় গোলেই ইউভেন্টাসের জয় নিশ্চিত হয়। এর আগে, মোয়েস কিনের গোলে এগিয়ে গিয়েছিল ইউভেন্টাস। তবে, সিজিমন জুরকোস্কির গোলে ৩৯ মিনিটে সমতায় ফেরে এম্পোলি। বদলি খেলোয়াড় আন্দ্রে লা মান্টিয়ার গোলে ৭৬ মিনিটে এম্পোলি লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের পরাজয় নিয়ে বাড়ি ফিরতে হয়েছে স্বাগতিক ক্লাবটিকে।

টানা তিন ম্যাচে ১-১ গোলে ড্র করে অবশেষে জয়ের মুখ দেখলো ইউভেন্টাস। অন্যদিকে, এম্পোলির জয়বিহীন থাকার ম্যাচের সংখ্যা হলো ১০।

তুরিনের ক্লাবটি জানতো, আগের দিন ইন্টার মিলান ও এসি মিলান উভয় দলই ড্র করার কারণে এই ম্যাচে জয়ী হতে পারলে শিরোপা লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে যাওয়া যাবে। কিন্তু, ইনজুরির তালিকা লম্বা হওয়ায় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে পাননি। এর মধ্যে অন্যতম হলেন – ওয়েস্টন ম্যাক্কিনি ও অ্যালেক্স সান্দ্রো।

শুরু থেকেই ইউভেন্টাস বেশ কিছু সুযোগ পেয়েছিল; তারই ধারাবাহিকতায় ৩২ মিনিটে ডেডলক ভাঙেন আলেগ্রির শিষ্যরা। আদ্রিয়েন রাবিয়তের ক্রসে সফরকারী দলকে এগিয়ে দেন কিন। কিন্তু ইনজুরির কারণে ৩৭ মিনিটে সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়া মাঠ ছাড়তে বাধ্য হলে শঙ্কায় পড়ে ইউভেন্টাস। এই সুযোগে জুরুকোস্কি কর্নার থেকে এম্পোলিকে সমতায় ফেরান।

প্রথমার্ধের ইনজুরি সময়ে হুয়ান কুয়াড্রাডোর থ্রু বল থেকে ভ্লাহোভিচ কোনাকুনি শটে ইউভেন্টাসকে আবারো এগিয়ে দেন। গত মাসে তুরিনে আসার পরে এটি ভ্লাহোভিচের তৃতীয় গোল। 

দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে আলভারো মোরাতার সহায়তায় এম্পোলি গোলরক্ষক গুগলেইমো ভিকারিওকে পরাস্ত করতে ভুল করেননি ভ্লাহোভিচ। 

ইউভেন্টাস যখন নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ৭৬ মিনিটে আন্দ্রে লা ম্যান্টিনা ইউভেন্টাস গোলরক্ষক ওজিচেক সিজিসনিকে পরাস্ত করলে এম্পোলি আবারো লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল। যাহােক, শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।

দিনের আরেক ম্যাচে নতুন কোচ ডেভিড নিকোলার অধীনে  বোলোনিয়ার সাথে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে তলানির দল সালের্নিতানা। এনিয়ে নিকোলার অধীনে টানা দুই ম্যাচে ড্র করলো এবারের সিরি আ লিগে নতুন উন্নীত ক্লাবটি। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিপক্ষে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই সপ্তাহে সিরি আ লিগের প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ে পাঁচ মিনিট পরে শুরু হয়েছে।

Loading...