loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু


বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু

করোনা-মহামারির প্রতিকূলতা আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকটি দেশের কূটনৈতিক বয়কটের মধ্যেই পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকের। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চীনের বেইজিং জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ২৪তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন ঘোষণা করেন। এরপর মনোমুগ্ধকর ডিসপ্লে ও আতশবাজির প্রদর্শন হয়।

এবারের অলিম্পিকে সাতটি খেলায় ১৫টি ডিসিপ্লিনে ১০৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার অ্যাথলেট। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের অলিম্পিক।

Loading...