loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

দেশে এপ্রিলের ২১ দিনে ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স


দেশে এপ্রিলের ২১ দিনে ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রবাসী বাংলাদেশিরা চলতি (২০২৪-২৫) অর্থবছরের এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী-আয়) দেশে পাঠিয়েছেন – যা প্রবাসী-আয় প্রবাহের ধারাবাহিক সুদৃঢ় প্রবণতা অব্যাহত রেখেছে। এর আগে মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে – যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে প্রায় ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৪ সালের পুরো এপ্রিল মাসে দেশে পাঠানো প্রবাসী-আয়ের পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন ডলার। বিপরীতে, চলতি বছরের এপ্রিলের ২১ দিনের মধ্যেই এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার। ২১শে এপ্রিল, ২০২৫ তারিখে একদিনেই বাংলাদেশ ৮৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২১শে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৪) ছিল ১৮.৪৭ বিলিয়ন ডলার।

Loading...