loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা হাতে পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন। সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে নৃশংসতা চলছে – তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।”

সমাবেশে বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মাহবুবুল হক (অব.), ফ্যাকাল্টি অফ আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের চেয়ারম্যান মো: সাদিক ইকবাল, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার তারিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, আইন বিভাগের প্রভাষক মো: রেজাউল আলিম এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তাঁরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তাঁরা অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে-না। এখন দরকার – পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এই বিক্ষোভ।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...