loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

সেনাবাহিনী নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতে কাজ করছে


সেনাবাহিনী নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতে কাজ করছে

প্রতীকী ছবি

বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে। এ প্রেক্ষিতে ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে, বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানার মালিকদের সাথে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে এবং লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ও বাস স্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিত করছে।

সেই সাথে ঢাকা থেকে বহির্গামী ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ সকল সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করে সকলের জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একযোগে কাজ করছে।

Loading...