
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। তিনি রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৪ মার্চ) এক মিডিয়া ব্রিফিংয়ে এ-তথ্য জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
প্রেস সচিব বলেন, অধ্যাপক আবরার বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন।
অধ্যাপক আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
মিডিয়া ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।