loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথগ্রহণ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথগ্রহণ

ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন। তিনি অভিবাসন ও মার্কিন সাংস্কৃতিক যুদ্ধের উপর অবিলম্বে আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ডোনাল্ড ট্রাম্প ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এক হাত শূন্যে উঁচু করে এবং অন্যটি তাঁর মায়ের দেওয়া বাইবেলে রেখে। রিপাবলিকান ট্রাম্প ও বিদায়ী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে মোটর শোভাযাত্রাসহ একসাথে ক্যাপিটলে আসেন। এর আগে তাঁরা সস্ত্রীক হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী চা-চক্রে মিলিত হন। বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্সিয়াল বাসভবনের সামনের দরজায় ‘বাড়িতে স্বাগতম’ বলে তাঁদের উত্তরাধিকারীদের অভ্যর্থনা জানান।

৭৮ বছর বয়সী ট্রাম্প ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে ২০১৭ সালে তাঁর অভিষেককালে একজন বহিরাগত রাজনৈতিক ছিলেন। তবে এবার তিনি আমেরিকার ধনী ও শক্তিশালীদের দ্বারা পরিবেষ্টিত। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, মেটা-বস মার্ক জুকারবার্গ, অ্যামাজন-এর প্রধান জেফ বেজোস ও গুগলের সিইও সুন্দর পিচাই – সকলেই ট্রাম্পের পরিবার এবং মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ক্যাপিটলে আসন গ্রহণ করেন।

ক্যাপিটলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনও যোগ দেন। প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশ সেখানে ছিলেন। কিন্তু প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা স্পষ্টতই দূরে ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সই
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন। তিনি স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে। নির্বাহী আদেশে সইয়ের পরে ট্রাম্প বলেন, ‘ওহহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ।’

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এত দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনে। ওই সময় সারাবিশ্বে করোনামহামারি ছড়িয়ে পড়েছিল।

Loading...