loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

তাহসান খান বিয়ে করছেন


তাহসান খান বিয়ে করছেন

বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তৎক্ষণাৎ বিয়ের বিষয়টি খোলাসা না-করে তাহসান গণমাধ্যমকে বলেছিলেন, শনিবার সন্ধ্যায় চমক আসছে। অবশেষে তাহসান সন্ধ্যায়ই সেই ‘চমক’ দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে তাঁর হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, 

‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

জানা গেছে, তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেইকওভার প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে, তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা-বাবা হন। পরে ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

Loading...