loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় – ‘দরদ’ আবার প্রমাণ করলো


ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয় – ‘দরদ’ আবার প্রমাণ করলো

শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার এক বিশেষ প্রদর্শনী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। গত শুক্রবার রাতে মহাখালীতে এসকেএস স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সৌজন্যে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সিনেমা শেষে শাকিব খান বলেন, এ-বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন ‘দরদ’-এর। এর অর্থ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা আগেও সুপারহিট হয়েছে। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন – ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘কোটি টাকার কাবিন’ – সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই হিট। আজকে দরদ আবারও সেটা প্রমাণ করলো।’

বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ নিয়ে এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, তিনি নিজেই নায়িকাদের শিডিউল পাচ্ছেন-না। তিনি যেহেতু বছরের দুই তিনটা ছবি করেন – তাই তাঁর সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের দেশি নায়িকা যাঁরা রয়েছেন, তাঁরা অনেক বেশি কাজ করেন। তাই তাঁদের ব্যস্ত থাকতে হয়। তাঁদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।

শাকিব খান ছাড়াও এই বিশেষ প্রদর্শনীতে দেশের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন – ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি প্রমুখ।

Loading...