loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ইউএস ওপেন: কোকাে গফ বিদায় নিলেন শেষ ষোলো থেকেই


ইউএস ওপেন: কোকাে গফ বিদায় নিলেন শেষ ষোলো থেকেই

যুক্তরাষ্ট্রের কোকো গফ গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। তিনি হয়েছিলেন ইউএস ওপেনের নতুন রানি, যা ছিল তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও। প্রায় এক বছর বছর পরে আরেকটি সেপ্টেম্বরে সেই একই ভেনুতে কোকো গফকে কোর্ট ছাড়তে হলো বেদনা নিয়ে। স্বদেশি এমা নাভারোর বিপক্ষে রোববার (১ সেপ্টেম্বর) একের পর এক অপ্রত্যাশিত ভুলে গফ হেরে গেলেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে। এই পরাজয়ে তাঁকে এবার চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো। তারকাদের ব্যর্থতার তালিকায় গফ নাম লেখালেন কিংবদন্তি নোভাক জোকোভিচ ও কার্লো আলকারার পাশে।  ইউএস ওপেনের নারী এককে গফ তবু শেষ ষোলো পর্যন্ত যেতে পেরেছেন। পুরুষ এককে জোকোভিচ তৃতীয় রাউন্ড ও আলকারা দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন।

নারীদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা নাভারোর বিপক্ষে রোববার ১৯টি ডাবল ফল্ট ও ৬০টি আনফোর্সড এরর করেছেন গফ। ২০ বছর বয়সী তরুণীর বিদায়ে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখা সর্বশেষ নারী খেলোয়াড় রয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। কিংবদন্তি সেরেনা ২০১৩-এর পরে ২০১৪ সালেও নারী এককে এই শিরোপা জিতেছিলেন।

নিজ দেশের কোর্টে বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নেওয়ার পর গফ বলেছেন, ‘আমি আমার সবটুকু দিয়ে লড়েছি। অবশ্য যেভাবে খেলতে পছন্দ করি – সেভাবে পারিনি। এর চেয়ে ভালো কিছু হতে পারতো। যদি তা হতো, তাহলে গল্পটা আলাদাও হতে পারতো।’

গফ গত জুলাইয়ে এই নাভারোর কাছে হেরেই উইম্বলডনের শেষ ষোলো থেকে ছিটকে পড়েছিলেন। এবার ইউএস ওপেনেও নাভারো একই রাউন্ড থেকে তাঁকে বিদায় করলেন।

২৩ বছর বয়সী নাভারো কোয়ার্টার-ফাইনালে স্পেনের পলা বাদোসার মুখোমুখি হবেন।

Loading...