loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪


শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের আয়োজনে ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শুরু হওয়া প্রতিযোগিতাটি উদ্বোধন করেছেন ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান। ২৫-২৭ এপ্রিল অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টামসহ জুনিয়র-সিনিয়র বিভাগে ৩৫ টি দল-ক্লাবের প্রায় ৫০ জন পুরুষ ও নারী জিমন্যাস্ট অংশ নেবেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

মূলতঃ আগামী ১২-২০ মে উজবেকিস্তানে অনুষ্ঠেয় এশিয়ান (সিনিয়র ও জুনিয়র) জিমন্যাস্টিক্স  প্রতিযোগিতার দল নির্বাচনের বাছাইপর্ব হিসেবে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ২৭ এপ্রিল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)’র মহাসচিব  সৈয়দ শাহেদ রেজা।

Loading...