loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

লা লিগায় লেভার দুই গােলে বার্সার জয়


লা লিগায় লেভার দুই গােলে বার্সার জয়

প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে জেগেছিল পরাজয়ের শঙ্কা। যাহােক, সেসব উড়িয়ে দিয়ে দলকে দারুণ জয় এনেদিলেন রবার্ট লেভান্ডোস্কি। এফসি বার্সেলোনা এই পোলিশ তারকার দুই গোলে ডেপাের্টিভো আলাভেসকে হারিয়েছে ২-১ গোলে। ম্যাচ জিতে বার্সেলোনা ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রইলো। আলাভেস ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চদশ স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে রোববার (১২ নভেম্বর) রাতে ম্যাচের বয়স এক মিনিট না পেরোতেই গোল হজম করে বসে বার্সা। মাত্র ১৭ সেকেন্ডেই এগিয়ে যায় আলাভেস। লোপেজের নিচু করে নেওয়া ক্রসে দারুণ ফিনিশিংয়ে এগিয়ে নেন সামুয়েল ওমোরিদিওন। পিছিয়ে পড়ে বার্সেলোনা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে, প্রথমার্ধে ম্যাচে ফেরা হয়নি জাভি হার্নান্দেসের দলের।

অবশ্য ৫৩ মিনিটে সমতা ফিরিয়ে আনে দলটি। জুলস কুন্দের ক্রসে হেডে জাল খুঁজে নেন লেভা। ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন পোলিশ এই তারকা। ৭৮ মিনিটে জয়সূচক গোলও পেয়ে যায় বার্সেলোনা।স্পট কিক থেকে বল জালে পাঠিয়ে দলকে জয় এনে দেন লেভানডোস্কি।

Loading...