
অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুর একমাত্র গোলে ঘরোয়া লিগে ইউভেন্টাসকে পরাজিত করে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে এসি মিলান। রোববার (২৮ মে) ডেভিড কালাব্রিয়ার ক্রসে ৪০ মিনিটে জিরুর হেডে মিলানের জয় নিশ্চিত হয়। এই জয়ে এসি মিলানের এবারের সিরি-আ লিগ টেবিলের চতুর্থ স্থান অর্জন নিশ্চিত হলো। এটি নিয়ে চলতি লিগে দ্বাদশ গোল করলেন জিরু। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনলে নগর-প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় স্টিফানো পিওলির দল। তবে, লিগে অন্তত চতুর্থ স্থান নিশ্চিত হওয়ায় চ্যাম্পিয়ন নাপোলি, ইন্টার ও লাৎসিওর সাথে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে জায়গা ধরে রাখতে পারলো মিলান। পঞ্চম স্থানে থাকা অ্যাটালান্টার চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে মিলান; হাতে রয়েছে আর একটি মাত্র ম্যাচ।
বিশ্বকাপের পরে কার্যত শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল মিলানের। এ-সম্পর্কে পিওলি বলেছেন, ‘এই প্রথমবারের মতো দুটি টুর্নামেন্টে সত্যিকার অর্থেই আমরা বেশ আশাবাদী ছিলাম। কিন্তু কোনো কিছুর অভাবে শেষ পর্যন্ত আর টিকে থাকা সম্ভব হলো না। তারপরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের অবস্থানটা ধরে রাখাটাও বিশেষ কিছু। অনেক কারণেই এটা একটি অদ্ভূত মৌসুম ছিল।’
পক্ষান্তরে, অবৈধ লেনদেনের কারণে ১০ পয়েন্ট কেটে নেওয়ার পরও ইউভেন্টাস এখনো টেবিলের সপ্তম স্থানে থেকে ইউরোপা কনফারেন্স লিগে খেলার সম্ভবনা ধরে রেখেছে। ষষ্ঠ স্থানে থাকা রোমার চেয়ে মাসিমিলিয়ানো আলেগ্রির দল এক পয়েন্ট পেছনে রয়েছে। এখনো তাঁদের সামনে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা টিকে থাকছে।
মোঞ্জার বিরুদ্ধে শেষ মুহূর্তের পেনাল্টিতে ১-০ গোলে জয়ী হয়ে সিরি-আ লিগে বেঁচে রয়েছে লেচ্চে। তবে, ভেরোনার সাথে ১-১ গোলে ড্র করে এম্পোলিকে সামনে সিরি-আ লিগে জায়গা ধরে রাখতে হলে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইনজুরি টাইমের একাদশ মিনিটে লোরেঞ্জো কলম্বোর স্পট কিকের গোলে লিসের জয় নিশ্চিত হয়। ক্রিস্টিয়ান গিকাজের হ্যান্ডবলে ভিএআর প্রযুক্তি পেনাল্টির নির্দেশ দেয়। ডেনমার্কের সাবেক ফরোয়ার্ড গিকাজে এর আগে ৮৪ মিনিটে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন। তাঁর স্পট কিকটি দারুণভাবে রুখে দেন ভ্লাদিমিরো ফ্যাল্কন। এই জয়ে ড্রপ জোন থেকে পাঁচ পয়েন্ট উপরে উঠে এসেছে লেচ্চে।
অন্যদিকে, ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ম্যাগনানির আত্মঘাতী গোলে এম্পোলির সাথে ১-১ গোলে ড্র করে রেলিগেশন জোনের শেষ স্থানটি পূরণ করেছে ভেরোনা। সপ্তদশ স্থানে থাকা স্পেজিয়ার সাথে দলটি সমান ৩১ পয়েন্ট অর্জন করেছে। এখন এই দুই দলকে ফাইনাল পজিশনের জন্য প্লে-অফে লড়তে হবে।
একইদিনে, ভিক্টর ওশিমেনের দুই গোলে দুই গোলে এগিয়ে থেকেও বোলোনিয়ার সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে নাপোলি। নাইজেরিয়ান ফরোয়ার্ড ওশিমেন চতুর্দশ ও ৫৪তম মিনিটে দুই গোল করে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩০টি গোল করার কৃতিত্ব দেখালেন। ৬৩ মিনিটে রুইস ফার্গুসন এক গোল পরিশোধ করেন। ৮৪ মিনিটে লোরেঞ্জো ডি সিলভাস্ট্রির গোলে বোলোনিয়া ড্র নিয়ে মাঠ ছাড়ে।
ইতোমধ্যে, ১৯৯০ সালের পরে এবার প্রথমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে নাপোলি।
লাৎসিও সার্গেই মিলিনকোভিচ-সাভিচের ৮৯ মিনিটের গোলে ইতোমধ্যে রেলিগেটেড ক্রিমোনেসকে ৩-২ গোলে হারিয়েছে।