loader image for Bangladeshinfo

Headlines

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

তৃতীয়বারের মতো মাস-সেরা খেলোয়াড় হলেন রাশফোর্ড


তৃতীয়বারের মতো মাস-সেরা খেলোয়াড় হলেন রাশফোর্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড চলতি মৌসুমে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। এর মাধ্যমে, তিনি লিভারপুলের মোহাম্মদ সালাহ’র রেকর্ড স্পর্শ করলেন। মিশরের তারকা সালাহ ২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ সংখ্যকবার মাস-সেরার পুরস্কার অর্জন করেছিলেন । আর এবার, রাশফোর্ড সেই রেকর্ড স্পর্শ করলেন। রাশফোর্ড সেপ্টেম্বর ও জানুয়ারি মাসেও সেরা খেলোয়াড় হয়েছিলেন। গত মাসে পাঁচ ম্যাচে তিনি চার গোল করেছেন।

রাশফোর্ড এ-নিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইংলিশ লিগের মাস-সেরা খেলোয়াড় হলেন। ফেব্রুয়ারির সেরা হতে তিনি পেছনে ফেলেছেন – কেলেচি ইহেনাচো, বার্নাড লেনো, এমারসন রয়্যাল, মানোর সোলোমন ও ওলি ওয়াটকিন্সকে। রাশফোর্ড এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪১ ম্যাচে ২৬ গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন।

রাশফোর্ড ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাস-সেরা হওয়া ইকে গুন্ডোগানের পরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুই মাসে সেরা হলেন।

অন্যদিকে, ম্যান ইউনাইটেডের এরিক টেন হাগ এবার নিয়ে দ্বিতীয়বারের মতো মাস-সেরা ম্যানেজার মনোনীত হয়েছেন।

ম্যানইউ এই ফেব্রুয়ারিতে অপরাজিত ছিল। এ-সময় চার ম্যাচে দলটি ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। ক্লাবটি এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

গত সেপ্টেম্বরেও মাস-সেরা কোচের পুরস্কার লাভ করা টেন হাগের অধীনে ইএফএল (লিগ) কাপ জয়ের মাধ্যমে গত ছয় বছরে ইউনাইটেড প্রথমবার কোনো শিরোপা জয় করে।

Loading...