গরমে ত্বকের যত্নে আর পোশাক পরিচ্ছদ নিয়ে
কমবেশি সবাইকেই কিছু ভাবনা-চিন্তায় পড়তে হয়। তবে নিত্য-নতুন প্রসাধনী, রূপচর্চার
কৌশল আর ডিজাইন কনসেপ্টের কারণে এ বিষয়গুলো এখন অনেকের কাছেই আর দশটা সহজ কাজের
মতোই।
গ্রীষ্মের এই সময়টাতে যারা ঘরের বাইরে যান কিংবা যারা যান না তাদের সবাইকেই কমবেশি
কিছু সাধারণ সমস্যা মোকাবেলা করতে হয়। প্রথমত এই সময়ে প্রকৃতি জুড়ে যে তীব্র দাবদাহ
চলতে থাকে তার প্রভাবে ত্বক প্রচুর পরিমাণে আর্দ্রতা হারায়। ত্বকের লাবণ্যতা হারিয়ে
গিয়ে সেখানে পাকাপোক্ত স্থান করে নেয় রুতা। আর ত্বকের উপরিভাগের মৃতকোষের সাথে
গরমের ঘাম যোগ হয়ে তৈরি করে বিতিকিচ্ছিরি এক অবস্থা।
ফলাফল, একটা প্রাণহীন ত্বক নিয়ে
সারা দিনমান ঘুরে বেড়ানো। কাজেই গরমের সময়টাতে নিজের রূপটুকু সঠিকভাবে প্রকাশ করতে
কি ধরণের সাজ-পোশাক বা প্রসাধনীর দ্বারস্থ হবেন সেটি ভাবার আগে ভাবতে হবে এইসব
সমস্যার সমাধানের কথা। বিশ্বজুড়ে যারা ত্বকের নানা সমস্যার সমাধানের কথা হররোজ ভেবে
চলেছেন, তাদের মতে প্রকৃতিতে প্রাপ্ত স্ট্রবেরি আর পিচ এইসব সমস্যার সমাধান করতে
পারে সহজেই।
বিশ্বখ্যাত সৌন্দর্য সাবান লাক্স ইতোমধ্যেই তাদের প্রডাক্ট লাইনে নিয়ে
এসেছে স্ট্রবেরি এবং পিচ সমৃদ্ধ সাবান। এতে প্রাকৃতিক উপাদানের বাস্তব পরশ না
মিললেও ত্বকে অনায়াসে যোগান দেয়া যাবে গ্রীষ্মের প্রয়োজনীয় পুষ্টি। উদহারণস্বরূপ
স্ট্রবেরি একদিকে যেমন ত্বকের ভেতর জমে থাকা অবাঞ্চিত তেল ও ময়লা ভেতর থেকে
পরিস্কার করবে অন্যদিকে এটি ত্বকের উপরিভাগের মৃতকোষ সরিয়ে ত্বকে যোগান দেবে বাড়তি
আর্দ্রতা। আর পিচ এর ছোঁয়ায় আপনার ত্বক ফিরে পাবে হারানো সজীবতা ও কোমলতা।
এতো গেলো গ্রীষ্মের রূপচর্চাকে সহজ করার যৎকিঞ্চিত কলাকৌশল এর কথা। কিন্তু সুন্দর
সাজ এর সাথে পোশাক এর যথাযথ সম্মিলন না হলে তাকে কি আর ‘পারফেক্ট’ সাজ-পোশাক বলা
যায়। সাধারণ যে বিষয়গুলো মনে না রাখলেই নয় তাহলো, গ্রীষ্মের পোশাক হিসেবে ত্বকের
রঙের সাথে মানানসই উজ্জ্বল যেকোনো পোশাকই হতে পারে কার্যকর।
যারা একটু ফর্সা তারা
পোশাকের রঙ হিসেবে বেছে নিতে পারেন সাদা, নীল কিংবা গোলাপীকে। স্টাইলিশ টিনএজারদের
পরনে থাকতে পারে ব্লু জিন্স উইথ পিঙ্ক টি-শার্ট।আর কর্মব্যস্ত নারীরা রাতের
নিমন্ত্রণে প্রাধান্য দিতে পারেন লাল কিংবা পিচের মতো অভিজাত রঙকেও। অন্যদিকে যাদের
গায়ের রঙ একটু চাপা তারা সরাসরি উজ্জ্বল রঙের পোশাক ব্যবহার না করে উজ্জ্বল যেকোনো
রঙের শেডযুক্ত পোশাক পড়তে পারেন।
‘বাংলার মেলা’র ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের মতে,
এই গরমে যেহেতু সুতি পোশাকের উপরই সবার ঝোঁকটা বেশি থাকে তাই মেয়েরা পিংক, লেমন বা
হালকা বেগুনি আর ছেলেরা অফ-হোয়াইট পোশাক পড়লে তা প্রায় সবধরণের সাজের সাথেই কমবেশি
মানিয়ে যাবে। সেই সাথে ল্য রাখতে হবে পোশাকের কাট এবং ফ্যাব্রিকের প্রতিও।
এই সময়ের ত্বক এবং রুপ পরিচর্যার কিছু টিপস:
০ গরমের মেকাপে হালকা অয়েল ফ্রি ধরণের কসমেটিক্স ব্যবহার করুন। তবে ভুলেও ভারী
মেকাপ করবেন না।
০ সানস্ক্রিনের সুফল শতভাগ পেতে এর সাথে ফাউন্ডেশন মিশিয়ে লাগান।
০ গরমে ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহার করলে তা গলে যেতে পারে। তাই চেষ্টা করুন পাউডার
জাতীয় কসমেটিক্স ব্যবহার করতে।
০ গরমে ত্বক ঝকঝকে রাখার প্রথম ধাপ হলো ডিপ কিনজিং। এজন্য ‘লাক্স স্ট্রবেরি এন্ড
ক্রিম’ এর মতো যেকোনো সৌন্দর্য সাবান বা আলাদা ক্লিনজার, স্ক্রাব ব্যবহার করতে
পারেন।
০ ত্বকে আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন ‘লাক্স পিচ এন্ড ক্রিম’ সোপ। অথবা ফাওয়ার
বেজড স্কিন টনিক যেমন ল্যাভেন্ডার বা রোজ স্কিন টনিক (গোলাপ জল) ফ্রিজে রেখে তুলা
দিয়ে মুখের ত্বকে লাগাতে পারেন।
০ গ্রীষ্মে ঠোঁটের সাজ হিসেবে লিপলাইনার বাদ দিতে পারেন। আর ‘লিপকালার’ হিসেবে
ব্যবহার করুন হালকা গোলাপী বা ব্রাউন কালারের মতো ‘ন্যাচারাল’ কোনো কালার।