New Page 1

    |   Make your Homepage   |

     ::  Service Info  ::  Buy & Sell  ::  E-Greetings  ::  Deshmail ::

 
  :. Updated: 11:00 am (BST), Fri, May 9, 2008 

Home | News | Business | Sports | Cricket | Fashion | IT | Music | Entertainment | Food  

 :. Welcome

::  ACC okays charge sheet against Khaleda, Koko in Gatco graft case ::      ::  SC overturns HC verdict, allows Hasina trial under EPR ::      ::  EC falls far behind election roadmap ::      ::  AL won't accept any election without Hasina, says Zillur ::      ::  Boucher appreciates Bangladesh's counterterrorism measures ::      ::  US to help recover siphoned-off money if Bangladesh becomes party to int'l conventions ::      ::  Record of Niko graft case against Hasina sent to CMM court for trial ::      ::  Govt to hold dialogue with parties, civil society separately: Advisers ::      ::  Govt committed to holding fair election following EC roadmap: CA ::      ::  Rabindranath source of inspiration to establish superstition-free knowledge-based society: CA ::      ::  Soil subsidence fear grips Barapukuria coal-mine area ::      ::  Ex-MP Amanullah Aman gets 7 years in extortion case ::      ::  BNP reformists in rough seas after Saifur confession ::      ::  BB mulls setting compulsory agri-credit disbursement target from next fiscal ::      

Search www bdinfo

উপলক্ষ মা দিবস আর রবীন্দ্রজয়ন্তী

বিশেষ দিনগুলোতে এখন বিশেষ আয়োজন করে দেশের ফ্যাশন বা বুটিক হাউসগুলো। পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী, মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস নিয়েও আছে এমন অনেক আয়োজন। অনেক প্রতিষ্ঠান ১৫ মে পরিবার দিবসের জন্য রেখেছে কিছু আয়োজন। এসবের কিছু তুলে ধরা হলো এখানে।


আড়ং
মা দিবসে আড়ংয়ের বিশেষ আয়োজন থেকে উপহারপণ্য কিনলে পাওয়া যাবে একটি বাড়তি উপহার। এক হাজার বা তার বেশি টাকার পণ্য কিনলে পাওয়া যাবে লিপস্টিক বাক্স, ভেষজ পণ্য, গয়নার বাক্স, ব্যাগ ও ফটোফ্রেমের মতো আকর্ষণীয় উপহার। এ সুযোগ চলবে ৯ থেকে ১১ মে পর্যন্ত আড়ংয়ের গুলশান, লালমাটিয়া এবং চট্টগ্রাম শাখায়।

 
রঙ
মা দিবস উপলক্ষ্যে রঙ সেজেছে নিজস্ব ভঙ্গিতে। ৭ থেকে ১১ মে পর্যন্ত রঙের সব শাখায় শিক্ষার্থীরা শাড়িতে বিশেষ ছাড় পাবে। বিভিন্ন পোশাকের পাশাপাশি মা শিরোনামে মগ এবং বিভিন্ন শিল্পীর গান ও কবিতার সিডি পাওয়া যাবে এখানে। এ ছাড়া রবীন্দ্রজয়ন্তীতেও থাকছে বিশেষ আয়োজন। শাড়ি ও পাঞ্জাবিতে উঠে এসেছে কবিতার ছন্দ। এ ছাড়া মেয়েদের ফতুয়া ও টি-শার্টে কবির প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।

বাংলার মেলা
বাংলার মেলা এবারের মা দিবসকে সম্মান জানাতে আয়োজন করেছে মা, মেয়েসহ সবার জন্য পোশাক। এসব পোশাকে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। মায়ের জন্য সাদা, নীল, লেবু, সবুজ, বেগুনি রঙে সুতি শাড়িতে করা হয়েছে ব্লক প্রিন্ট। সুতিতে এমব্রয়ডারি ও ব্লাকের কাজে থাকছে সালোয়ার-কামিজ। এ ছাড়াও মায়েদের জন্য থাকছে নানা রকম উপহার পণ্য।
কে ক্রাফট
রবীন্দ্র জন্মবার্ষিকীর আয়োজনে কে ক্রাফট এনেছে বিশেষ শাড়ি ও পাঞ্জাবি। ওই সময়ের পোশাক-সংস্কৃতির মেজাজকে ধরার প্রযাস নেওয়া হয়েছে এ পোশাকগুলোতে। অন্যদিকে কিছু পোশাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডুলিপি লেখার ক্যালিগ্রাফির ধরনকে বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে শাড়ি ও পাঞ্জাবির। কবির কিছু বিশেষ কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে আর্টওয়ার্কের মাধ্যমে ক্রেতার কাছে উপস্থাপন করা হয়েছে কিছু ফতুয়া।

সাদাকালো
মা দিবসে সাদাকালো এনেছে মাকে উপহার দেওয়ার জন্য মগ। মগে ব্যবহার করা হয়েছে কবিতার লাইন। পাওয়া যাবে সাদাকালোর সব শোরুমে।
 
এঞ্জেলিকা কালেকশন
মা দিবসে এঞ্জেলিকা এনেছে মায়েদের জন্য বিশেষ পোশাক। ৬ থেকে ১৪ মে পর্যন্ত থাকছে বিশেষ ছাড়ও। এখানে আরও থাকছে খাদি সালোয়ার-কাজিম, সুতি ফতুয়া, শাড়ি, সিল্ক শাড়ি, ফতুয়া ইত্যাদি। ঠিকানা : পিংক সিটি, গুলশান-২, ঢাকা।
 
অঞ্জনস
পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে অঞ্জনস এনেছে পাঞ্জাবি। সুতি ও এন্ডি সুতি পাঞ্জাবিগুলোয় হাতের কাজ করা হয়েছে। মা দিবস উপলক্ষ্যে অঞ্জনসে পাওয়া যাবে সুতি, হাফসিল্ক, সিল্ক, এন্ডি সুতিসহ বিভিন্ন ডিজাইনের শাড়ি। ব্লকপ্রিন্ট, হাতের কাজ, বুনন ডিজাইনসহ বিভিন্ন রকম শাড়ি পাওয়া যাবে এই আয়োজনে। পাওয়া যাবে অঞ্জনসের সব শোরুমে।

নিত্য উপহার
এবার রবীন্দ্রজয়ন্তীতে নিত্য উপহার ও নিত্য উপহার শঙ্খবারে এসেছে শিল্পী ধ্রুব এষের ডিজাইনে শাড়ি ও টি-শার্ট। থাকছে সব্যসাচী হাজরা ও মাহবুবুর রহমানের ডিজাইনে নতুন-পুরোনো মিলিয়ে ২০টি ডিজাইনের টি-শার্ট। সব পোশাকে স্ক্রিনপ্রিন্ট মাধ্যমে কাজ করা হয়েছে। ঠিকানা : ৫০-৫১ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।