Bangladeshinfo.com : The Leading Portal of Bangladesh

:: Service Info :: E-Jooti :: Buy & Sell :: E-Greetings :: Deshmail 

 

 
 > Home > Travel

ছুটিতে বেড়ানো

প্রতিটি সকালই যেন কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। আর দিনের শেষে সন্ধ্যারাতের ঝিলমিল আলোয় ঘরে ফেরা। জীবনটা এখানে এক দম দেওয়া যন্ত্রের মতো। চেনা গন্ডির বাইরেও যে জগৎ আছে তা দেখার ফুসরত মেলাই ভার। 

বিকেলে কর্মস্থল থেকে ফিরে নগর-যানজটেই যে সন্ধ্যা কাটিয়ে দেয় তার কাছে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা আকাশকুসুম কল্পনাই বটে। তার পরও মানুষ একখন্ড অবসর চায়, যাতে প্রকৃতিকে আপন আলোয় আলোকিত করে দেখতে পারে। প্রকৃতিকে উপভোগ করতে পারে।

অফিসের এক গাদা কাজ, বাচ্চাদের স্কুল, ছুটি না মেলা এমন বাধা-বিপত্তি সব সময় লেগেই থাকে। স্বল্প সময়ের ছুটি নিয়ে ভ্রমণে অতৃপ্ত থাকতে হয়। তাই ঈদের বিভিন্ন ছুটি-ছাটাকে অনেকে সঠিক ব্যবহার করতে চায় ভ্রমণের জন্য। কিন্তু একা একা ভ্রমণে কি এত মজা পাওয়া যায়। এতে ঝক্কি-ঝামেলাও কম থাকে না।

তাই দরকার হয় ভ্রমণবিষয়ক সেবাদানাকরী প্রতিষ্ঠানের। ঈদের ছুটিতে এই প্রতিষ্ঠানগুলোও ভ্রমণপিপাসুদের জন্য নানা রকম ‘প্যাকেজ অফার’ দিয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক, দেশের অভ্যন্তরে ভ্রমণের কয়েকটি ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানের প্যাকেজ অফার ও যোগাযোগের ঠিকানা।

দি বেঙ্গল ট্যুরস

দি বেঙ্গল ট্যুরস তাদের এবারের প্যাকেজ অফার তারা শুধু সুন্দরবনেই সীমাবদ্ধ রাখছে। এমভি ভেলা ও এমভ ডিঙ্গি নামের দুটি লঞ্চ করে সুন্দরবন ভ্রমণ করানো হবে।

বেঙ্গল ট্যুরসের পরিচালক এম রফিকুল ইসলাম জানালেন, চার রাত চার দিনের এই ভ্রমণে খরচ পড়বে জনপ্রতি সাত হাজার ৫০০ টাকা। তবে বিদেশি পর্যটক হলে নয় হাজার ৫০০ টাকা পড়বে।

যোগাযোগ : বাড়ি-৪৫, সড়ক-২৭, ব্লক-এ, বনানী, ফোন : ৮৮৩৪৭১৬, ৮৮৫৭৪২৪।

দি গাইড ট্যুরস লি.

দি গাইড ট্যুরসের অফার চলবে ১৭ ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এখানে ঢাকা থেকে খুলনা ভ্রমণে খরচ পড়বে ১১ হাজার ২৫০ থেকে ১৩ হাজার ২৫০ টাকা। ঢাকা থেকে বান্দরবানে খরচ পড়বে চার হাজার থেকে চার হাজার ৭৫০ টাকা।

ঢাকা থেকে কক্সবাজার, সেন্ট মার্টিনসে খরচ পড়বে ১০ হাজার ৭৫০ থেকে ১২ হাজার ৭৫০ টাকা। ঢাকা থেকে দিনাজপুর, বগুড়া, রাজশাহী ভ্রমণে খরচ পড়বে ১০ হাজার ৭৫০ থেকে ১৬ হাজার টাকা। ঢাকা থেকে রাঙামাটি খরচ পড়বে ১৭ হাজার ৫০০ টাকা থেকে ১৮ হাজার ৫০০ টাকা।

যোগাযোগ : প্লট-২, দর্পণ কমপ্লেক্স (প্রথম তলা), গুলশান-২, ফোন : ৯৮৮৬৯৮৩, ০১৭১১৫২৪২৬৫।

জার্নি প্লাস

জার্নি প্লাসের অফার শুরু হয়েছে ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে। চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। জার্নি প্লাসের ভ্রমণ নির্বাহী জাহাঙ্গীর হোসেন জানালেন, ঈদ, ক্রিসমান ও নববর্ষ উপলক্ষে শতকরা ১৫ ভাগ ছাড়ে ভ্রমণ অফার ছাড়া হয়েছে। ঢাকা থেকে শ্রীমঙ্গল ভ্রমণে খরচ পড়বে তিন হাজার ৮৭৫ থেকে পাঁচ হাজার ৮৫০ টাকা।

ঢাকা থেকে চট্টগ্রাম, রাঙামাটি ভ্রমণে খরচ পড়বে ছয় হাজার ৬৫০ থেকে ১০ হাজার টাকা। কক্সবাজার, টেশনাফে খরচ পড়বে ছয় হাজার ২৫০ থেকে নয় হাজার ৭৫০ টাকা। কক্সবাজার সেন্ট মার্টিনসে ছয় হাজার ৯০০ থেকে ১০ হাজার ৫০০ টাকা। রাজশাহী, বগুড়া, রংপুরে তিন হাজার ৪০০ থেকে পাঁচ হাজার ৮৫০ টাকা।

যোগাযোগ : ৪০/এ আজিজ সুপার মার্কেট (প্রথম তলা), ফোন : ৮৬২৮৫৭৭।

জবা ট্যুরস

নদীমাতৃক বাংলাদেশে নদীর প্রকৃতি কি আপনাকে কাছে টানে? নদীর বিস্তৃত জলরাশি আপনার উপভোগ করতে ইচ্ছে করে? তবে এই ছুটিতে নৌবিহারে যেতে পারেন শীতলক্ষা নদীতে। এতে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার ৮০০ টাকা।

শীতলক্ষার মতো পদ্মা নদীতেও নৌবিহার প্যাকেজ রয়েছে। এতে খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা। জবা ট্যুরসের প্রধান নির্বাহী মারুফুর রহমান জানালেন, নৌবিহারে খাবার ও গাড়ির সুবিধাও আছে জবা ট্যুরসের।

যোগাযোগ : ২২ মতিঝিল সি/এ, ফোন : ৭১২৪৯৭০, ০১৭১৩০৩৩৪৬১।

এ. ইন্ট্রাকো (বিডি) লি.

এ. ইন্ট্রাকো (বিডি) লি. শুধু চট্টগ্রাম ভ্রমণের প্যাকেজ অফার দিয়েছে। তাদের প্যাকেজ গ্রহণ করতে চাইলে দুজন অর্থাৎ জুটিবদ্ধ হতে হবে। দুই রাত তিন দিনের এই প্যাকেজে খরচ পড়বে (দুজনে) ছয় হাজার ৯০০ টাকা। অফার চলবে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।

এই অফারের বড় আকর্ষণ হলো হোটেল আগ্রাবাদের সকালের নাশতা। জানালেন ইন্ট্রাকোর প্রধান নির্বাহী এম নাসিরউদ্দীন অপু।

যোগাযোগ : বাড়ি-২৫, সড়ক-৪, ব্লক-এ, বনানী, ফোন: ৮৮৩২৭৯৪, ০১৭১১৪৮১০১৭।