|
মেষ
Aries
২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬>
যে কাজটা এত দিন হয়েও হচ্ছিল না, এখন তাতে অগ্রগতি পাবেন মনে
লয়। মনের তাড়াহুড়ো ভাবটা বাইরে বেশি প্রকাশ করবেন না। পেশা এবং পারিবারিক
ক্ষেত্রে বলতে চাওয়া কড়া কথাগুলো কয়েক দিনের জন্য মুলতবি রাখুন। এমনকি যদি
সম্ভব হয়, অর্থ পরিশোধগুলোও (পেমেন্ট) দু-চার দিন পিছিয়ে দিন।
বৃষ
Taurus ২১ এপ্রিল-২১
মে। ভর # ১>
রবীন্দ্রনাথ ছিলেন বৃষ। তো, শাহজাদপুরে তাঁর কুঠিবাড়ি এই আমি
প্রথম দেখে এলাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জনাব শহীদুজ্জামানের সঙ্গে।
একজন সরকারি আমলাও যে কতটা রবীন্দ্রভক্ত হতে পারেন—তা দেখে আনন্দিত হওয়ার
বিষয়। কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের অজস্র চিহ্ন।
জানলাম, তিনি শখের বশে জ্যোতিষচর্চাও করতেন। আর, বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম
তাঁর ব্যবহূত ছোট্ট পিয়ানো অথবা অরগ্যানটি দেখে। নিশ্চয়ই এটি দিয়ে অনেক
গানের সুর তিনি করেছেন। যা-ই হোক প্রিয় বৃষ, এ সপ্তাহে প্রায় প্রতিটি কাজেই
আপনি সফল হবেন।
মিথুন
Gemini
২২ মে-২১ জুন। ভর # ৬>
শুভ সপ্তাহ। তবে টাকা-পয়সা খরচের দায়িত্বটা এখন অন্যের ওপর
দিয়ে রাখবেন। নিজের হাতে অল্প টাকা খরচের জন্য রাখবেন। কেননা, এ সপ্তাহে
আপনার অপব্যয় যোগ রয়েছে।
কর্কট
Cancer
২২ জুন-২২ জুলাই। ভর # ২>
পাকিস্তান নামক মালগাড়ির পেছন দিকে জোর করে লাগানো হয়েছিল
একটি অন্য রঙের বগি। ১৯৭১-এ এক ঝটকায় সেই বগিটি খুলে আলাদা হয়ে গেছে। এটিই
বাংলাদেশ। কতিপয় মূর্খ এখনো এই বিযুক্ত বগিটাকে পাকিস্তানি মালগাড়ির পেছনে
জুড়ে দেওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু ও আর হবার লয় গো!
আমি বুঝি না, কেন তারা পাসপোর্ট-ভিসা নিয়ে ওই দেশে চলে যায় না। তাহলে ওরাও
বাঁচে, আমরাও বাঁচি। প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার নতুন কিছু একটা জিনিস
কেনা সম্ভব হয়ে উঠতে পারে।
সিংহ
Leo
২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১>
এ সপ্তাহে একটা দুশ্চিন্তা বা ভয় আপনাকে খানিকটা বিচলিত করতে
পারে। সে ক্ষেত্রে সাহস সঞ্চয়ের প্রয়োজন হবে না, একটু শুধু ধৈর্য ধরুন
দুদিনের জন্য। ব্যস, দেখবেন ভাঙা সেতুখানা পার হয়ে গেছেন।... ছি, এত অল্পতে
ভড়কে যাওয়া সিংহকে মানায় না।
কন্যা
Virgo
২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২>
এ সপ্তাহে আপনার এমন কিছু কাজকর্ম হবে— যার বর্তমান এবং
ভবিষ্যত্ গুরুত্ব বিরাট। তাহলে এই সাতটা দিন ফালতু কাজের আকর্ষণগুলো একটু
না হয় ভুলেই থাকুন।
তুলা
Libra
২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২ >
উল্লাপাড়ায় গিয়েছিলাম। ওখানে এক তরুণ সরকারি কর্মকর্তা আমাকে
জিজ্ঞেস করলেন—জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষচর্চার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি আছে
কি না। আমি বললাম, তার দরকারটা কী? চুলকাটা অথবা কেশকর্তন শিল্পীর কি কোনো
রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন আছে? তেমনই, জ্যোতিষীও রাষ্ট্রীয় স্বীকৃতি
ছাড়াই রাষ্ট্রের সেবায় নিয়োজিত আছেন। জ্যোতিষী রাষ্ট্রীয় পদক পেলে তিনি
নিজেই বোধহয় সবচেয়ে বেশি বিব্রত হবেন! ...তুলার এ সপ্তাহে ভ্রমণ হতে পারে।
বৃশ্চিক
Scorpio
২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ৭ >
কৃত্রিম আচরণ আপনার স্বভাবের অঙ্গ নয়। অথচ এ সপ্তাহে এরই একটা
ঝোঁক আপনার মধ্যে দেখা দিতে পারে। এই ঝোঁকটা সামলান, সব ঠিক হয়ে যাবে।
ধনু
Sagittarius
২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯ >
যেকোনো ধরনের সমস্যা-সংকট থেকে উতরে যাবেন।
মকর
Capricorn
২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩ >
কাক পরিপূর্ণ পাখি হওয়া সত্ত্বেও পাখির মর্যাদা পায় না। অথচ
ওদিকে উটপাখি উড়তে না পারলেও ‘পাখি’ হয়ে বসে আছে। মনুষ্য সমাজে মূল্যবোধের
এমন অনেক যুক্তিহীনতা আছে। কাজেই প্রিয় মকর, এ মুহূর্তে আপনার ভালো কাজটাও
যে দাম পেল না—ও নিয়ে আফসোস করবেন না। ভবিষ্যতে নিশ্চয়ই অন্য রকম হবে।
কুম্ভ
Aquarius
২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
একটা পরিবর্তনের জন্য মন ছটফট করছে? এ সপ্তাহে আশা করি তা
আসবে।
মীন
Pisces
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩ >
কিছু মীনকে বাইরে যাওয়ার জন্য বোঁচকা রেডি করতে হবে। অনেকে বলেন, আমি নাকি
মীনকে বেশি ভালোবাসি বলে এই খোপে শুধু ভালো-ভালো কথা লিখি। কথাটা মিথ্যা,
কারণ আমাকে সবই লিখতে হয় অঙ্কের ওপর। তা ছাড়া আমার আপন কেউও মীন রাশিতে বাস
করেন না। ঠিক আছে?
|