New Page 1
  |  Make your Homepage  |  Updated 3:00 pm (BST) Fri, Mar 12, 2010

Service Info Buy & Sell 2funmail.com DeshiMobile
www
www bdinfo

 Newsletter:   Your E-mail

Home  |  News  |  Business  |  Sports  |  Cricket  |  Lifestyle  |  Gadgets  |  Music  |  Food  

 

এখনও চূড়ান্ত হয়নি...

শাহ আলম কিরণ পরিচালিত এই যে দুনিয়া কিসেরও লাগিয়া  ছবিতে প্লেব্যাক করছেন না জেমস। চলতি সপ্তাহে কয়েকটি জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল জেমস ছবিটিতে প্লেব্যাক করছেন। অথচ এ ব্যাপারে জেমসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি বানোয়াট বলে অভিহিত করেন।

তিনি বলেন, আমি শাহ আলম কিরণের এই যে দুনিয়া কিসেরও লাগিয়া  ছবিটিতে প্লেব্যাক করছি না। পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ ছাপা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। আমার সঙ্গে এ ব্যাপারে কোন চুক্তিপত্র হয়নি। এমনকি পারিশ্রমিক নিয়েও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এরপরও যদি ছবিটিতে আমি গান করছি বলে কারও উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপা হয় তা অত্যন্ত দুঃখজনক। পত্রিকাটিতে শাহ আলম কিরণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গল্পের প্রয়োজনেই জেমসসহ অন্য কণ্ঠশিল্পীকে ছবিটিতে প্রয়োজন পড়েছে। পর্দায় এ সঙ্গীত তারকাদের উপস্থিতি দর্শকদের আনন্দ দেবে।

অনেক কষ্ট করে তাদের ছবিটিতে সংযোজন করা হয়েছে। এ ব্যাপারে ছবিটির পরিচালক শাহ আলম কিরণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে জেমস এই যে দুনিয়া কিসেরও লাগিয়া  ছবিটিতে প্লেব্যাক করবেন।

যদিও এ ব্যাপারে কোন চুক্তিপত্র হয়নি, এমনকি তাকে এখনও কোন অগ্রিম পারিশ্রমিকও প্রদান করা হয়নি। এদিকে জানা গেছে, বৃন্দাবন দাশের রচনা ও মাহফুজ আহমেদের পরিচালনায় নির্মিতব্য ধারাবাহিক নাটক চৈতা পাগলা-এর শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দেবেন ব্যান্ড তারকা জেমস।

গানটিতে কণ্ঠ দেয়ার মাধ্যমে জেমস প্রথমবারের মতো কোন নাটকের শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দেবেন। এদিকে বড় পর্দায় অভিনয় করছেন জেমস- এ সংবাদটি সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে প্রায় সর্বস্তরের মানুষের কাছে এখন মুখরোচক বিষয়ে পরিণত হয়েছে।

তবে সংবাদটি যাদের মনে মিষ্টতার স্বাদ এনে দিয়েছে, তাদের উদ্দেশেই তিক্ততার বাক্যবাণ ছুড়েছেন স্বয়ং জেমসই। আমি গানের পাশাপাশি সিনেমায় অভিনয় করবো- আর আমি জানবো না! আমি কি কোনোদিন বলেছি যে, সিনেমায় অভিনয় করবো? আমার তো মনে পড়ে না যে, সুস্থ বা অসুস্থ কোনো অবস্থাতেই এমন কথা বলেছি!

সিনেমায় অভিনয়ের বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। অতএব সবার কাছে আমার অনুরোধ, আমাকে কেউ নিজ ইচ্ছায় পণ্যের মতো ব্যবহার করতে চাইবেন না। আমি গানের মানুষ, গান নিয়েই আমার সব ভাবনাচিন্তা। জেমসের এ কথার পর অভিনয় নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ থাকে না।

জেমস জানান, এখন তিনি ব্যান্ড নগর বাউল  নিয়ে স্টেজ, শো ও অ্যালবামের কাজ করছেন। শিগগির নতুন গানের পসরা নিয়ে শ্রোতদের মাঝে হাজির হবেন।
 

 
 
Home

Home  About Us  |  Web Solutions  |  Advertise With Us  Disclaimer

News | Business| Sports  | Cricket | Lifestyle | Gadgets | Music| Food | Service Info | Buy & Sell | 2funmail.com | DeshiMobile

Copyright © 2010 Aamra Infotainment Limited. All rights reserved