Warning: main(top.php): failed to open stream: No such file or directory in /home/www/htdocs/bangladeshinfo.com/news.php on line 26

Warning: main(): Failed opening 'top.php' for inclusion (include_path='.:/usr/local/share/pear') in /home/www/htdocs/bangladeshinfo.com/news.php on line 26
 

Warning: main(left.php): failed to open stream: No such file or directory in /home/www/htdocs/bangladeshinfo.com/news.php on line 38

Warning: main(): Failed opening 'left.php' for inclusion (include_path='.:/usr/local/share/pear') in /home/www/htdocs/bangladeshinfo.com/news.php on line 38

 

ঈদের চমক

প্রতিবারের মতো আসছে ঈদে ভিন্নরকম কর্মযজ্ঞ নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন একঝাঁক তারকা। ঈদ উৎসবে প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তারকাদের কেউ যেমন তার ক্যারিয়ারকে তুলে ধরেছেন ভিন্নমাত্রায়, তেমনি ঈদ আয়োজনের মাধ্যমে কারো কারো পরিচিতিতে যুক্ত হচ্ছে নতুন পালক। আর তারকাদের নতুন কাজের সেই গল্পই এ প্রতিবেদনে।

আকাশের নীল চাদর ভেদ করে একফালি চাঁদ জেগে উঠতেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে। আর সেই আনন্দ উৎসবকে সামনে রেখে মাসব্যাপী নির্মাতারা ব্যস্ত থাকেন তাদের নানা অনুষ্ঠান নিয়ে। প্রত্যেক নির্মাতাই চেষ্টা করেন তাদের ঈদ অনুষ্ঠানমালায় দর্শকদের বৈচিত্র্যের স্বাদ দিতে।

তারকারাও ঈদের অনুষ্ঠানমালায় তাদের ভিন্নরকম কর্মযজ্ঞ দিয়ে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেন নিজের দিকে।
বিগত বছরগুলোতে এমনটিই আমরা দেখে এসেছি। প্রতিবারের মতো এবারও ছোট পর্দার একঝাঁক অভিনয়শিল্পী তাদের ভিন্নরকম উপস্থিতি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

আর ঈদ উৎসবে প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ যেমন তার ক্যারিয়ারকে তুলে ধরেছেন ভিন্নমাত্রায়, তেমনি ঈদ আয়োজনের মাধ্যমে কারো কারো পরিচিতিতে যুক্ত হচ্ছে নতুন পালক। এবারের ঈদে একঝাঁক অভিনয়শিল্পীকে দেখা যাবে গান গাইতে।

এদের মধ্যে রয়েছেন অপি করিম, তারিন, ঈশিতা, অপূর্ব, নোবেল, মেহের আফরোজ শাওন প্রমুখ। এর মধ্যে কেউ কেউ একাধিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তে সঙ্গীতশিল্পীদের সঙ্গে গাইতে দেখা যাবে অপি করিম, তারিন ও ঈশিতাকে।

এই অনুষ্ঠানে তারিন বাপ্পা মজুমদারের সঙ্গে, ঈশিতার সঙ্গে গাইবেন এস আই টুটুল, অপি করিমকে দেখা যাবে আসিফের সঙ্গে গাইতে। লিটন অধিকারি রিন্টু ও কবির বকুলের কথায় গানটিতে সুরারোপ করেছেন বাপ্পা মজুমদার ও এস আই টুটুল।

এ অনুষ্ঠান ছাড়াও এনটিভি’র বিশেষ একটি সঙ্গীতানুষ্ঠানে বালামের সঙ্গে গান পরিবেশন করবেন তারিন। তারা গাইবেন ‘অঝরে বৃষ্টি’ গানটি। ঈদের অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে তারিন বলেন, ‘গান গাওয়াটা আমার জন্য নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই আমি গানের চর্চা করে আসছি।

এবার ঈদে দু’টি অনুষ্ঠানে আমাকে গাইতে দেখে দর্শকরা নিশ্চয়ই আনন্দ পাবেন।’ তারিনের সঙ্গে সুর মিলিয়ে ঈশিতা বলেন, ‘আমিও ছোটবেলা থেকে নিয়মিত গানের রেয়াজ করি। বাজারে আমার একাধিক অ্যালবামও রয়েছে। ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা গায়িকা হিসেবে নতুন করে আমাকে দেখবেন।

ভাবতে খারাপ লাগছে না।’ গান গাওয়া ছাড়াও বরাবরের মতো আসছে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় অপি করিম অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে। এর মধ্যে ‘হাওয়াই মিঠাই’ নামের একটি নাটকে অপি করিম নিজের বাস্তব ভুমিকায় অভিনয় করলেন।

এনটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠানে ফাহমিদা নবী’র সঙ্গে মাহমুদুন্নবীর ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ আমার অজান্তে’ গানটি গেয়েছেন অপূর্ব। অপূর্ব’র পাশাপাশি এ অনুষ্ঠানে আরো গান করেছেন মডেল অভিনেতা নোবেল। মঞ্চ নাটক পরিচালনা করে নিজের নামের পাশে পরিচালক তকমাটি যুক্ত করলেও এতদিন টিভি নাটক নির্মাণে নিজেকে জড়াননি সারা যাকের।

এই ঈদে প্রথমবারের মতো টিভি নাটক নির্মাতা হিসেবে তাকে দেখা যাবে। এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে সারা যাকের পরিচালিত নাটক ‘ঈদ ভ্যাকেশন’। এ নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের প্রমুখ। অভিনেত্রী পরিচয়ের বাইরে এবারের ঈদে প্রযোজক পরিচিতি যুক্ত হচ্ছে রিচি সোলায়মানের নামের পাশে।

তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘নীলাঞ্জনা’ থেকে মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় ‘কালো বরফ জমাট অন্ধকার’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। এছাড়া অপি করিমের মতো এই ঈদে ‘আবেগ’ নামের একটি নাটকে স্বনামে অভিনয় করতে দেখা যাবে রিচি সোলায়মানকেও।

একুশে টিভির ঈদের বিশেষ অনুষ্ঠান মালায় প্রচারিত হবে ‘আফজাল-ফরীদি ও এক কাপ চা’ নামের একটি অনুষ্ঠান। এতে আলাপচারিতায় উঠে আসবে আফজাল হেসেন ও হুমায়ূন ফরীদি, এই দুই বন্ধুর মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনার নানা বিষয়।

এক সময় টিভি নাটকে দাপিয়ে অভিনয় করলেও এখন অভিনয়ের মাঠে একেবারেই চোখে পরে না বিপাশাকে। তবে এই ঈদে তিনি হাজির হচ্ছেন টিভি পর্দায়। অধ্যাপক মমতাজ উদদীন আহমদ রচিত ও আবুল হায়াত পরিচালিত নাম চুড়ান্ত না হওয়া একটি নাটকে বিপাশাকে দেখা যাবে।

এ নাটকে বিপাশা জুটি হয়ে কাজ করেছেন তৌকীর আহমেদের সঙ্গে। আর এর মাধ্যমে দীর্ঘদিন পর দর্শক বিপাশা-তৌকীর জুটিকে আবার একসঙ্গে দেখতে পাবেন। আসাদুজ্জামান নূরকে কালেভদ্রে দেখা যায় টিভি নাটকে। আসছে ঈদের একটি নাটকে একসঙ্গে দেখা যাবে আসাদুজ্জামান নূর ও হুমায়ূন ফরীদিকে।

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ‘ত্রিভূজের তিন বিন্দুতে তিনজন ইবাদত’ নামের নাটকে তারা অভিনয় করেছেন। চিত্রনায়িকা হিসেবে মৌসুমী ব্যাপক পরিচিতি থাকলেও এখন প্রায় নিয়মিতই তাকে টিভি নাটকে দেখা যায়। এবারের ঈদে মৌসুমী ও তার কন্যা ফাইজাকে দেখা যাবে একই নাটকে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ‘ভাগফল’ নামের নাটকের মধ্য দিয়ে মৌসুমী কন্যা ফাইজা’র অভিনয়ে অভিষেক হলো। বিপাশা হায়াত ও জয়া আহসান, দু’জন দু’প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। আর এই জনপ্রিয় দুই অভিনয়শিল্পী প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন।

ঈদের নাটক ‘সাদা গোলাপের কাব্য’এ তাদের একসঙ্গে দেখা যাবে। সবমিলিয়ে তারকাদের নতুন পরিচয় ও ভিন্ন চরিত্রের কাজগুলোর আগাম খবর দর্শকদের মাঝে ঈদের অনুষ্ঠান দেখায় ভিন্নরকম আগ্রহ তৈরি করবে নিঃসন্দেহে বলা যায়।

 

 
     

Warning: main(right.php): failed to open stream: No such file or directory in /home/www/htdocs/bangladeshinfo.com/news.php on line 170

Warning: main(): Failed opening 'right.php' for inclusion (include_path='.:/usr/local/share/pear') in /home/www/htdocs/bangladeshinfo.com/news.php on line 170