New Page 1
  |  Make your Homepage  |  Updated 3:00 pm (BST) Thurs, Mar 11, 2010
www
www bdinfo

 Newsletter:   Your E-mail

Home  |  News  |  Business  |  Sports  |  Cricket  |  Lifestyle  |  Gadgets  |  Music  |  Food  

 
 
     
Demo text Will the political culture change and JS turn into the centre of politics
 
 

কোনটি দেশী দশের সদস্য নয়?

দেশাল 

অরন্য  

বিবিয়ানা

প্রবর্তনা

 

Name

 

Your Email

 
তারকাকথন

বিন্দু! বিন্দু...

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় কথাসাহিত্যিক-চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ  উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের নায়িকা খোঁজা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ের পালকটি অল্পের জন্য হাত ছাড়া হয় বিন্দুর।

তিনি হয়েছিলেন প্রথম রানার্স আপ। দারুচিনি দ্বীপ  চলচ্চিত্রের নায়িকা হতে না পারলেও পার্শ্বচরিত্রে অভিনয় করেন বিন্দু। দারুচিনি দ্বীপ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, নাট্যকার-পরিচালক তৌকীর আহমেদের পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। এ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

দারুচিনি দ্বীপ-এর পরে বিন্দুর পরিচিতির গন্ডি ব্যাপকহারে বৃদ্ধি পায় বাংলালিংকের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে। সমালোচকরা অবশ্য এ বিজ্ঞাপনে তার কপাল থেকে ওপরের দিকে মাথায় অনেকখানি চুলহীনতা দৃষ্টিকটু বলেছেন। কিন্তু সাবলীল উপস্থিতির কারণে বিন্দুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এখন এগিয়ে চলছেন সামনের দিকে। এরই মধ্যে অনেকগুলো নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। তবে সেই গল্পটা না হয় একটু পরেই বলে। তার আগে দারুচিনি দ্বীপ  চলচ্চিত্রে অভিনয়ের পর থেকে এ পর্যন্ত কতগুলো বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন তিনি, সেসব বিজ্ঞাপনের নাম-ধামই বা কী?

সেটা বিন্দুর কাছ থেকেই শোনা যাক। তিনি এ প্রসঙ্গে বলেন, 'আমি এ পর্যন্ত কতগুলো বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছি তা সঠিকভাবে বলতে পারব না। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- লাক্স, একটেল, বাংলালিংক, ফিনলে টি। বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া নিয়ে আমার ব্যক্তিগত প্রাপ্তি অনেকটা হতাশাব্যঞ্জক।

কারণ আমি খুব নামি দামি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হলেও আমি আসলে মডেল হয়ে তৃপ্তি পাইনি। প্রতিবারই মনে হয়েছে আমি এর চেয়ে ভাল কিছু করতে পারতাম।' চ্যানেলগুলোতে চলছে বিন্দু অভিনীত একাধিক নাটক। প্রচারের অপেক্ষায়ও আছে বেশ কয়েকটি।

প্রচার চলতি ধারাবাহিক মাসুদ সেজানের পাটিগণিত, ইদ্রিস হায়দারের রূপনগরের কইন্যা, এজাজ মুন্নার ধুপছায়া, কায়সার আহমেদের জহুর আলী জহুরী । এসব নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে বিন্দু বলেন, এডি দুলালের পথের দাবি, ইদ্রিস হায়দারের সৈয়দ বাড়ির কইন্যা, অরুণ চৌধুরীর লীলাবতী, সকাল আহমেদের ভুল বাগান  ও রায়হান খানের একটি ধারাবাহিক নাটকে বর্তমানে অভিনয় করছি। এর মধ্যে কয়েকটি নাটকের প্রথম লটের কাজ শেষ হয়েছে।

শিগগিরই হয়ত নাটকগুলোর প্রচার শুরু হবে। এছাড়া তন্ময় রহমানের বেওয়ারিশ  নামের একটি ১ ঘণ্টার নাটকে অভিনয় করেছি। নাটকটিতে আমি একজন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছি।

নাটক এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি বিন্দু কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
দারুচিনি দ্বীপ-এর কথা তো আগেই বলেছি।

এটি মুক্তির দীর্ঘ সময় পর গত বছরের শেষের দিকে ও এ বছরের প্রথম দিকে মুক্তি পায় তার অভিনীত পিএ কাজলের পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ ও খিজির হায়াতের জাগো চলচ্চিত্র।

আলোচিত এ চলচ্চিত্র দুটো সম্পর্কে প্রশ্ন করলে বিন্দু বলেন, দুটোই বাণিজ্যিক ধারার। তবে পিএ কাজলের পিরিতের আগুন জ্বলে দিগুণ  পুরোপুরিই বাণিজ্যিক ধারার চলচ্চিত্র। আর জাগো  দেশ প্রেম সমৃদ্ধ একটি চলচ্চিত্র। চলচ্চিত্র দুটো মুক্তির পর দর্শক ও পরিচিতদের কাছ থেকে অনেক ফোন পেয়েছি।

সবাই সাধুবাদ জানিয়েছেন। তবে চলচ্চিত্রে আমি নিয়মিত অভিনয় করব না। আমি ছোট পর্দাতে অভিনয় করতেই সাচ্ছন্দ্যবোধ করি। বড় পর্দাতে সফল হওয়ার পরও কেন বড় পর্দায় নিয়মিত অভিনয় করবেন না- এমন প্রশ্নে তিনি বলেন, আমার কাছে চলচ্চিত্রে অভিনয় করতে ভাল লাগে না।

আমার যখন যেটা ভাল লাগে তখন সেটাই করি, এমনও হতে পারে, এক সময় হয়ত ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় অভিনয় করা শুরু করব। চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। সবাই সেখানে নিয়মিত হতে চায়। তবে আমার কাছে কেন জানি ভাল লাগে না।

তবে তাই বলে যে অভিনয় করব না তা নয় কিন্তু, মাঝে মধ্যে দু-একটি চলচ্চিত্রে অভিনয় করব, এখন যেমন অভিনয় করছি সোহেল আরমানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রেমের চলচ্চিত্র এই তো প্রেম-এ।

মো. আফসার আলী ও মোছা. রওশন আলীর একমাত্র মেয়ে বিন্দু পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিবিএ। অবসর সময় ছোট ভাই আপনের সঙ্গে দুষ্টুমি করেই পার করেন তিনি। গত বছর বিন্দু বাহরাইনে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

এরপর অনেকেই তাকে টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব দিলেও তিনি বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন। বিন্দু বলেন, অভিনয় করে আরও কিছু সময় কাটাই। তারপর উপস্থাপনায় আসব, এখন যারা উপস্থাপনা করছে তাদের অভিনয়ের মাঝেও উপস্থাপনার ভঙ্গি চলে আসে- আমার কাছে এমনটাই মনে হয়।

তাই এই কারণেই আমি এখন উপস্থাপনা করতে চাচ্ছি না। সি হিলটন নামের একটি হোটেলের বিজ্ঞাপনচিত্রে মডেল হবেন বিন্দু, সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই নায়ক ফেরদৌসের সঙ্গে তিনি এ বিজ্ঞাপনচিত্রটির মডেল হবেন।

বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দেবেন ভারতীয় একজন পরিচালক। তবে বিন্দু তার নাম এখনই বলতে চাননি। বিন্দু তার বিন্দু বিন্দু অভিনয়, মডেলিংয়ে মুগ্ধ করছেন দর্শকদের। এই মুগ্ধতা একদিন আকাশ ছুঁয়ে যাবে এমন স্বপ্ন তিনি দেখতেই পারেন।

পরের পৃষ্ঠা >>>

 
New Page 1
 
 
 
Home

Home  About Us  |  Web Solutions  |  Advertise With Us  Disclaimer

News | Business| Sports  | Cricket | Lifestyle | Gadgets | Music| Food | Service Info | Buy & Sell | 2funmail.com | DeshiMobile

Copyright © 2010 Aamra Infotainment Limited. All rights reserved