|
বিয়ে |
|
এনগেজমেন্ট
রিং |
 |
|
ডায়মন্ড
এনগেজমেন্ট রিং
খুব সাধারণ, কিন্তু দেখতে আকর্ষণীয়। আপনার জীবনে
আসা নতুন নারীর
জন্য অবশ্যই আলাদা। রিংটি দেখতে খুব সাধারণ এ জন্য যে, এর মধ্যে
কোনো মেকিভাব নেই। যারা এই রিংটি তৈরি করেছেন তারা বলছেন,
অসাধারণ এই রিংটি যেকোনো ভালোবাসার মানুষের জন্যই তৈরি। এই রিংটি
আপনি ইচ্ছে করলে সোনা, প্লাটিনাম অথবা আপনার পছন্দের যেকোনো ধাতু
দিয়ে তৈরি করে নিতে পারেন।
থ্রি স্টোন এনগেজমেন্ট রিং
এনগেজমেন্ট রিংয়ের জগতে এই রিংকে বলা হয় নতুন অতিথি। তিনটি পাথর
তিন দিক দিয়ে তৈরি করা এই রিংকে বলা হয় এই সময়ের অসাধারণ ডিজাইন।
তিনটি পাথর দিয়ে বোঝানো হয়েছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে।
ভবিষ্যতে আপনার সম্পর্ক টিকে থাকার অবস্থাকে। তাহলে আর দেরি কেন,
কিনে ফেলুন আপনার সাধ্যের মধ্যে থ্রি স্টোন রিংয়ের যেকোনো
কালেকশন।
সাইড স্টোন রিং
আপনি যদি আপনার ভালোবাসার মানুষের জন্য একটু আলাদা কিছু খুঁজে
বেড়ান তাহলে আপনার জন্যই তৈরি এই সাইড স্টোন রিংটি। এই রিং শুধু
ডায়মন্ড দিয়েই তৈরি নয়, এর ডিজাইনটাও তৈরি করা একদম অন্যরকম ধাঁচে
শুধু আপনার কথা চিন্তা করে। এই রিং পাওয়ার পর আপনার ভালোবাসার
মানুষ আরও বেশি করে ভালোবাসবে আপনাকে।
ম্যাচিং ডায়মন্ড ব্রাইডাল সেট
অনেক সময় এমন হয়ে যায়, আপনার সামনে অনেকগুলো রিং কিন্তু চিন্তা
করে পাচ্ছেন না কোনটা নির্বাচন করবেন আপনার প্রিয় মানুষটির জন্য।
আপনাদের কথা মাথায় রেখেই একটি ডিজাইন হাউস তৈরি করেছেন ব্রাইডাল
সেট। এখানে অনেকগুলো স্টাইল এবং ডিজাইনের সেট রয়েছে। চোখ বন্ধ
করুন দেখুন আপনার ভালোবাসার মানুষকে, এবার চোখ খুলে হাতে নিন একটি
সেট, আর বলুন...আমিও পারি।
ওয়েডিং অ্যান্ড এনিভারসারি রিং
শুধু বিয়ে নয়, বিয়ের পরও আপনার ভালোবাসাকে টিকিয়ে রাখতেও রয়েছে
নানা ধরনের আংটি। এই আংটিগুলোর মধ্যে রয়েছে সোনা, প্লাটিনমা এবং
অন্যান্য ধাতু দিয়ে তৈরি নানা রকম ডিজাইন। চিন্তা না করে বেরিয়ে
পড়ুন, আর কিনে ফেলুন বিবাহ বার্ষিকীর আংটি আপনার পছন্দের
মানুষটির জন্য। |