New Page 1
  |  Make your Homepage  |  Updated 2:00 pm (BST) Wed, Sept 8, 2010
 
www
www bdinfo

 Newsletter:   Your E-mail

Home  |  News  |  Business  |  Sports  |  Cricket  |  Lifestyle  |  Gadgets  |  Music  |  Food  

 
 
     
Demo text Will the political culture change and JS turn into the centre of politics
 
 

আসক ইয়োর ডক্টর

 

আপনার গাইনোকোলিজ্যাল বিষয়ে সমস্যাগুলোর পরামর্শ দিচ্ছেন
ডা. রওশন আরা খানম

নিয়মিত চোখ রাখুন এই বিভাগে।
আপনার সমস্যা লিখে পাঠান নিচে ক্লিক করে:

আসক ইয়োর ডক্টর

****************************

প্রবলেম : আমার বয়স ১৮ বছর। আমি অবিবাহিত। আমার পিরিয়ড শুরু হয় ১১ বছর বয়স থেকে। আর সেই সময় থেকেই আমার স্তন বৃন্তটি ভেতরের দিকে উল্টে যায়। স্তনে গুটি অনুভব করছি।

স্তন বৃন্তের ত্বক কুচকে যায়। আমার কি স্তন ক্যানসার হয়েছে? এই রোগ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? সমস্যাটি নিয়ে আমি খুব চিন্তিত। পরামর্শ দিলে উপকৃত হব।

নাম প্রকাশে অনিচ্ছুক
আগ্রাবাদ, চট্টগ্রাম


অ্যাডভাইস : স্তনেবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের ত্বক কমলালেবুর খোসার মতো ভারি হয়ে যাওয়া এবং স্তনের ভেতরে গুটি অনুভব করা ক্যানসারের লক্ষণ। আপনি অবিলম্বে ডাক্তার দেখান এবং এ ব্যাপারে নিশ্চিত হোন।

                                     ----------------------

প্রবলেম :
আমার বয়স ১৯ বছর। আমার ওজন ৮০ কেজি। আমার নাকের নিচে গোঁফের রেখার মতো আছে। গায়ের রং ফর্সা বলে তা অনেক গাঢ় লাগে। সবার সামনে যেতে খুব লজ্জা লাগে। এছাড়া আমার দু-তিনটা দাড়ির মতোও রয়েছে। আমি পত্রিকায় লেজার রশ্মি অপারেশন সম্পর্কে পড়েছি।

আমার প্রশ্ন হলো লেজার রশ্মি অপারেশন কি চিরস্থায়ী? এটা করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি? এটা করতে কত খরচ হতে পারে এবং কোথায় করালে ভালো হয়। উল্লেখ্য, আমার পিরিয়ডও নিয়মিত নয়। একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিলে তিনি আমাকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেন।

কিন্তু আমার খুব একটা ভরসা হচ্ছে না। তাই আপনার শরণাপন্ন হলাম। অন্য কোনো মাধ্যমে এসব তথ্য যোগাড় আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম।

পুষ্প
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক


অ্যাডভাইস: আপনি ফর্সা বলেই হয়তো গোফের রেখা বেশি স্পষ্ট হচ্ছে। যেহেতু হরমোনের সমস্যা নেই তাই খুব দুঃশ্চিন্তার কারণ নেই। হ্যাঁ, আপনি লেজার চিকিৎসা করাতে পারেন। এ ব্যাপারে ভালো যেকোনো লেজার সেন্টারে যোগাযোগ করতে পারেন। ডাক্তার আপনাকে দেখে বলতে পারবেন আপনার কবার আসতে হবে এবং কত খরচ পড়বে।

                                     ----------------------

প্রবলেম :
আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। বয়স ২৩ বছর। ওজন ৩৭ কেজি। আমার স্বাস্থ্য ভালো নয়। আমার সাদা স্রাব (লিউকোরিয়া) হয় বিশেষ করে পিরিয়ডের আগে ও পরে বেশি। দুবার চিকিৎসকের শরণাপন্ন হয়েছি কিন্তু তেমন কোনো লাভ হয়নি। আমি এ সমস্যার সমাধান চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক
স্টেশন রোড, টঙ্গী

অ্যাডভাইস: পিরিয়ডের আগে বা পরে লিউকোরিয়া হওয়া স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে দুঃশ্চিন্তার তেমন কারণ নেই। ঠিকমতো খাওয়া-দাওয়া করুন। খাবারে প্রোটিন বেশি করে খাবে এবং যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। স্বাস্থ্যের উন্নতি হলে লিউকোরিয়া কমে যাবে। আর অবশ্যই পারসোনাল হাইজিন মেনটেইন করবে।

                                     ----------------------

প্রবলেম : আমার মায়ের বয়স ৫০ বছর। তিনি পেশায় একজন শিক্ষিকা। তিনি ২০০৭ সাল থেকে পাইলস রোগে ভুগছেন। প্রথম দিকে রোগটি স্বাভাবিক পর্যায়ে ছিল। সেই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ খেতেন। কিন্তু এ বছর মাঝামাঝি সময় থেকে তার মলদ্বারে প্রচন্ড ব্যথা অনুভূত হয়, রক্তক্ষরণ হয়; সেই সঙ্গে তিনি প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করেন।

বিশেষজ্ঞ ডাক্তার তাকে দ্বিতীয়বারের মতো আবারও ওষুধ সেবন করতে দেন এবং সম্ভব হলে অপারেশন করার পরামর্শ দেন। ওষুধ গ্রহণ করলে তিনি সাময়িক সুস্থ থাকেন, কিন্তু প্রায়ই তার মলদ্বারে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, রক্তরণও হয়। এমতাবস্থায় কি ব্যবস্থা নিলে তিনি সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারবেন, বললে কৃতজ্ঞ থাকব চিরদিন। উল্লেখ্য, সম্প্রতি তার মেনোপজ হয়েছে।

আরিফা সিদ্দিকা
মোহাম্মদপুর, ঢাকা


অ্যাডভাইস : আপনার মায়ের জন্য এখন অপারেশন করে ফেলাই উত্তম। বিভিন্নভাবে পাইলস-এর চিকিৎসা করা যায়। খরচেরও তারতম্য রয়েছে। কলোরেকটাল সার্জনের কাছে গিয়ে তিনি জেনে নিতে পারেন তার জন্য কোন পদ্ধতিটি ভালো হবে।

                                   ----------------------

প্রবলেম :
আমার বয়স সাড়ে ১৩ বছর। ওজন ৪৪ কেজি এবং উচ্চতা ৫ ফুট সাড়ে ৫ ইঞ্চি। সবাই আমাকে ‘খুব চিকন’ চলে। সাড়ে তিন বছর আগে আমার টাইফয়েড হয়। এ সময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘জিম্যাক্স-৫০০ দিনে দুটি করে ১৯ দিন সেবন করি। ৩ মাস আমি টাইফয়েডে ভুগেছি।

এরপর থেকেই আমার ওজন কমতে থাকে। চর্বি জাতীয় খাবার কিংবা ফাস্টফুড আমি খুব অপছন্দ করি এবং তা খাই না। তবে দেড় মাস ধরে অন্যান্য খাবারেও অরুচি হচ্ছে। আর পিরিয়ডে প্রচুর রক্তরণ হচ্ছে। তবে অস্বাভাবিক ব্যথা নেই। বয়স অনুযায়ী আমার ওজন কি কম?

নিজেকে কৃশকায় না মনে করলেও বাবা-মাসহ সবাই আমাকে ঘরে-বাইরে কম ওজন এবং কৃশকায় বলছ। আপন পর সবাই প্রায়ই এ নিয়ে আমাকে অপমান ও উপহাস করে। এতে আমার মানসিক শান্তি নষ্ট হয়েছে।

যদি আমার ওজন কম হয় তবে আমার ওজন কত কেজি হওয়া উচিত এবং কিভাবে আমি তা অর্জন করব অনুগ্রহ করে আমাকে সেই পরামর্শ দেবেন বলে আশা করি। উল্লেখ্য, আমি মোটা হতে না।

চাইলেও বর্তমানে সবার কথার নির্যাতন থেকে মুক্তি পেয়ে মানসিক শান্তি ফিরিয়ে আনতে আমি যেকোনো পথ অবলম্বন করতে রাজি আছি।

মাসরুরা শারমিন বিন্তী
পাবনা


অ্যাডভাইস : ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার কমপক্ষে ৫০ কেজি ওজন হওয়া উচিত। তোমার বয়স একেবারেই কম। ওজন বয়সের সঙ্গে সঙ্গে এমতিনেই বাড়ে। তবুও তুমি যদি ওজন বাড়াতে চাও ভাত ও মিষ্টি-জাতীয় খাবার বারে বারে খাবে। আর ভিটামিন জাতীয় ওষুধও খেতে পার দীর্ঘদিন।

                                     ----------------------


প্রবলেম :
আমার বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট। ওজন ৪৯ কেজি। অবিবাহিত। আমার সমস্যা হচ্ছে আমার শরীরের তুলনায় ব্রেস্ট তুলনামূলকভাবে ছোট। আমি পরিপূর্ণ ও সুন্দর ব্রেস্ট চাই। ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধিকারী কোনো ওষুধ আমাদের দেশে আছে কি? এবং সেগুলো ব্যবহার করলে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়? আপনি আমাকে এ বিষয়ে পরামর্শ দিলে আমি অনেক উপকৃত হব। উল্লেখ্য, আমার পিরিয়ড নিয়মিত হয়।

পাপড়ি
যাত্রাবাড়ী, ঢাকা।


অ্যাডভাইস : ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধিকারী অনেক লোশন বা ক্রিম ওষুধের বা কসমেটিকসের দোকানে পাওয়া যায়। তবে এর কার্যকারিতা আশানুরূপ নয়। ব্রেস্ট বড় করতে চাইলে কসমেটিক সার্জারিই সবচেয়ে নিশ্চিত উপায়।

 

পরের পৃষ্ঠা >>>

<<< আগের পৃষ্ঠা
 
New Page 1
 
 
 
 
Home

Home  About Us  |  Web Solutions  |  Advertise With Us  Disclaimer

News | Business| Sports  | Cricket | Lifestyle | Gadgets | Music| Food | Service Info | Buy & Sell | 2funmail.com | DeshiMobile

Copyright © 2010 Aamra Infotainment Limited. All rights reserved