New Page 1
  |  Make your Homepage  |  Updated 4:00 pm (BST) Thurs, Jul 29, 2010
 
www
www bdinfo

 Newsletter:   Your E-mail

Home  |  News  |  Business  |  Sports  |  Cricket  |  Lifestyle  |  Gadgets  |  Music  |  Food  

 
 
     
Demo text Will the political culture change and JS turn into the centre of politics
 
 

আসক ইয়োর ডক্টর

 

আপনার গাইনোকোলিজ্যাল বিষয়ে সমস্যাগুলোর পরামর্শ দিচ্ছেন
ডা. রওশন আরা খানম

নিয়মিত চোখ রাখুন এই বিভাগে।
আপনার সমস্যা লিখে পাঠান নিচে ক্লিক করে:

আসক ইয়োর ডক্টর

ডা. রওশন আরা খানম
এমবিবিএস, এমএস (গাইনোকোলজি)
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গাইনোকোলজি অ্যান্ড অবসটেট্রিকস

অভিজ্ঞতা ও গবেষনা কর্ম
টেকনিক্যাল, ক্লিনিক্যাল, প্রশিক্ষণ ও গবেষনা। বিভিন্ন ধরনের গবেষনা করেছেন ইউনিসেফ, ডব্লিউ এইচ ও, সিয়েরো, ইউএনএফপিএর সঙ্গে। কোন কোন ক্ষেত্রে গবেষনা দলের সদস্য ছিলেন কোথাও মূল গবেষক হিসেবেই কাজ করেছেন। এছাড়াও ট্রেনিং নিয়েছেন সুইডেন এবং ভারতের দিল্লি ও ভেলোরে। তাঁর প্রকাশনা রয়েছে ২২টির মতো।

****************************

প্রবলেম : আমার বয়স ২৫। অবিবাহিত। ওজন ৫৬ কেজি। আমার সমস্যা হচ্ছে আমি খুব ফর্সা। কিন্তু ইদানীং খেয়াল করছি আমার মুখের পেশি বেশ ঢিলে হয়ে পাতলা হয়ে গেছে এবং শরীরের হাত-পা ও অন্যান্য অংশের চামড়া বেশ কুচকে গেছে। চুল ও ত্বকে কোনো লাবণ্য নেই; একেবারে শুষ্ক।

মুখের ত্বক ফ্যাকাসে। কন্ঠস্বর বেশ রূক্ষ হয়ে গেছে। পিরিয়ডের সময় পেটে ব্যথা করে ও সাদা স্রাবসহ চুলকানি আছে। পেটের ব্যথা (গ্যাসের) আছে। আমার প্রশ্ন হচ্ছে এই সমস্ত সমস্যার কারণে আমি কি কি হরমোন পরীক্ষা করতে পারি। আশা করি পরামর্শ দেবেন।

রিপা
পাবনা


অ্যাডভাইস : তোমার স্কিন কুঁচকে গিয়ে থাকলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে আলাপ করো। শুধু লিখে জানালেই হবে না, তোমাকে দেখে পরামর্শ দিতে হবে। চুলকানির জন্য আগে ডায়াবেটিক আছে কিনা পরীক্ষা করো। তা ছাড়া ক্যাপসুল লুকান আর ১৫০ মিলিগ্রাম একটি ক্যাপসুল ও ক্লোট্রিম ক্রিম চুলকানির স্থানে দিনে ২ বার করে লাগাতে থাকো।

                                     -----------------------------------

প্রবলেম : আমার বয়স ৩৫ বছর। বিবাহিত। আমার দুই বছরের (সিজারিয়ান) একটি বাচ্চা। আমি গত ২২/১২/০৯ তারিখে ডিএনসি করাই। এর পর থেকে এখনো পর্যন্ত মাসিক হয় না। একটি খাওয়ার বড়ি চার মাস খাওয়ার পর বর্তমানে আর বড়ি খাই না। এদিকে স্বামীর মেলামেশা করতে তেমন একটা ইচ্ছা হয় না। এ ব্যাপারে সঠিক পরামর্শ না পাওয়ায় আমি খুবই দুশ্চিন্তায় আছি। আমার এ সমস্যার পরামর্শ পেলে উপকৃত হবো।

শিপা বেগম
উপশহর, সিলেট।


অ্যাডভাইস : আপনি সম্ভবত এমআর করিয়েছেন। ধারনা করা যাচ্ছে যে আপনার আশারম্যা’স সিনড্রোম হয়েছে। এটা নিশ্চিত করতে হলে আপনাকে ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসনোগ্রাফ করে এনডোমেট্রিয়াল সিম্পটম দেখতে হবে অথবা সাইনেকশিয়া আছে কিনা তা দেখতে হবে। তার পর সেই অনুযায়ী চিকিৎসা দিলেই আপনার পিরিয়ড শুরু হতে পারে।

                                      -----------------------------------

প্রবলেম : আমার বয়স ৩০ বছর। বিয়ে হয়েছে ১০ বছর। বিয়ের ২ বছরের মধ্যে আমি কনসিভ করি। জার্নি করার কারণে ৪ মাসের মধ্যে প্রথমবার অ্যাবরশন হয়। আমি ডাক্তারের কাছে গেলে আলট্রাসনোগ্রাম করে ওসুধ দিয়ে বললেন ডিএনসি করা ঠিক না।

তারপর থেকে মাসিকের সমস্যা শুরু হয়। বিয়ের আগে আমার গোফে একটু লোম ছিল। মাসিকের সমস্যার পর থেকে এখন মুখে পুরুষের মতো গোফ দাড়ি গজাচ্ছে। ডাক্তার আমার হরমোন টেস্ট, পিভিসি করে লেপারোসকপি করান। হরমোনের জন্য ৬ মাস কমেট খেতে দেন আর লেজার করতে বলেন।

আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে লেজার করানো প্রায় অসম্ভব। আর মাসিকের ওষুধ দেন। ওষুধ খেলে মাসিক হয়। বন্ধ করে দিলে মাসিক বন্ধ হয়ে যায়। বিয়ের ১০ বছরের মধ্যে মনে হয় আমি আরও ২/১ বার কনসিভ করি আর দেড় দুই মাসের মধ্যে বিল্ডিং হয়। সবাই বলছে ১ম বার অ্যাবরশন হলে তখন

স্বাভাবিকভাবে আর হবে না। কি করলে প্রাকৃতিকভাবে আমার মাসিক কিয়ার হবে। মাসিক কিয়ার হলে যদি কনসিভ করি যাতে অ্যাবেশন না হয় ১ মাস থেকে ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে ৯ মাস কিভাবে সুস্থ থাকা যাবে। বর্তমানে আমার গোফ দাড়ি লেজার ছাড়া অন্যভাবে চিরতরে নির্মূল হবে?

১ম বার লেজার করার পর আমার মুখ ভীষণভাবে ফুলে যায় ও চুলকায়। আমি কোথায় করলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারেরা একটু আশার আলো দেখতে পারবে। আমি ভীষণভাবে টেনশনে আছি। ১০ বছর ডাক্তারের কাছে যাই ওনারা ওষুধ দেন আর এ টেস্ট সে টেস্ট করতে দেন। পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।

লোপা
সাভার, ঢাকা।

অ্যাডভাইস : আপনার চিঠি পড়ে মনে হচ্ছে আপনার শরীরের হরমোন লেভেল ঠিক নেই। যতক্ষণ না হরমোন স্বাভাবিক ব্যালান্সে আসবে আপনার পিরিয়ড নিয়মিত হবে না।

আপনার পিরিয়ড নিয়মিত করার চিকিৎসা না করে কনসিভ করা এবং এবরশন যাতে না হয়ে যায় সে বিষয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

কারণ আপনার বয়স ৩০ বছর হয়েছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসব সমস্যা বাড়বে বৈ কমবে না। আসলে লেজার চিকিৎসা সব জায়গাতেই ব্যয়বহুল। তাই আপনাকে এমন কোনো ঠিকানা দেওয়া গেল না।

এবরশন যাতে না হয় সেই চিকিৎসা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে করবেন এবং এর চিকিৎসা শুরু হবে আসলে কনসিভ করার সঙ্গে সঙ্গে- কোনো কোনো ক্ষেত্রে আগে থেকেই।

                                     -----------------------------------

প্রবলেম : আমার বয়স ২৪ বছর। আমি বিবাহিত। আমার শরীর-স্বাস্থ্য ভালো। আমার ১০ মাস আগে একটি মেয়ে বাচ্চা হয়। সেটি হয় সিজারে এবং রক্তপাত হয় ৪০ দিন যাবৎ।

তার পর কোনো রক্তপাত বা ঋতুস্রাব হচ্ছে না বলে আমি কয়েকজন বয়স্ক মহিলাদের কাছে একথা বললে তারা বলে ১৮ মাস পর্যন্ত এরকম হয়ে থাকে। আমি খুব চিন্তিত আছি। আমি কোন সমস্যা বোধ করি না।

কিন্তু এখন এসে ঘাড় ও মাথা ব্যথা করে। এখন আমি কি করব সে ব্যাপারে পরামর্শ দিলে উপকৃত হবো।

শাকিলা আহমেদ
দাউদকান্দি, কুমিল্লা।


অ্যাডভাইস : বাচ্চা হওয়ার পর সে যতদিন বুকের দুধ খায় ততদিন পর্যন্ত কারও কারও পিরিয়ড বন্ধ থাকে। এটা কোনো অসুবিধা নয় বা দুঃশ্চিন্তার কারণও নেই। তবে বাচ্চার বয়স ৬ মাস হয়ে গেলে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে যদি আবার বাচ্চা না চান।

                                  -----------------------------------

প্রবলেম : আমার বয়স ১৬ বছর। আগামী বছর আমি এসএসসি পরীক্ষা দিব। কিন্তু বর্তমানে আমি একটা বিশেষ সমস্যায় ভুগছি। আমার সমস্যাটা হলো পিরিয়ডের। প্রতি মাসে যে একবার পিরিয়ড হওয়ার কথা, তা আমার ক্ষেত্রে স্বাভাবিক নয়।

স্বাভাবিকভাবে প্রতি মাসের নির্দিষ্ট সময় অন্তর মাসিক হওয়ার কথা থাকলেও আমার ক্ষেত্রে প্রতি মাস ২-৩ বার পর্যন্ত হয়ে থাকে। এটা মাসের যেকোনো সময় হয়ে যায়। মাঝে মাঝে এমন হয় যে, শেষ হওয়ার ৩-৪ দিন পর আবার শুরু হয়। একবার শুরু হলে আমার ৭-৮ দিন পর্যন্ত থাকে।

আমার এ সমস্যার জন্য অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। বর্তমানে এ নিয়ে আমি খুব উদ্বিগ্ন। কেননা সামনে আমার এইচএসসি পরীক্ষা। শারীরিকভাবেও কিছুটা বিপন্ন হয়ে পড়েছি। এমতাবস্থায় কি করলে আমি উল্লিখিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি তার জন্য কিছু পরামর্শ দিলে উপকৃত হবো। আশা করি আমার এ সমস্যা সমাধানে একটা স্থায়ী সমাধান পাব।

নাম প্রকাশে অনিচ্ছুক
চান্দনাইশ, চট্টগ্রাম।


অ্যাডভাইস : তোমার শরীরের কোনো পরীক্ষা-নিরীক্ষা করিয়েছ কিনা তা জানাওনি। ধরে নিচ্ছি তোমার পরীক্ষা ডাক্তাররা করিয়েছেন এবং রিপোর্ট ভালো (যেহেতু তুমি অনেক ডাক্তার দেখিয়েছো)।

সেক্ষেত্রে তুমি ট্যাবলেট অরগাট্রিল ১টি করে দিন ৩ বার ১০ দিন খাবে। ৭ দিন বিরতি দিয়ে পুনরায় ২১ দিন খাবে এভাবে ৩ মাস অথবা ট্যাবলেট লাইনস ১টি করে প্রতিদিন ২২ দিন। ৭ দিন বিরতি দিয়ে পুনরায় এভাবে ৩ মাস খাবে। এরপর অবস্থার কোন উন্নতি না হলে আবার গাইনোকোলজিস্টের পরামর্শ নাও।

পরের পৃষ্ঠা >>>

 
New Page 1
 
 
 
 
Home

Home  About Us  |  Web Solutions  |  Advertise With Us  Disclaimer

News | Business| Sports  | Cricket | Lifestyle | Gadgets | Music| Food | Service Info | Buy & Sell | 2funmail.com | DeshiMobile

Copyright © 2010 Aamra Infotainment Limited. All rights reserved