New Page 1
  |  Make your Homepage  |  Updated 4:00 pm (BST) Mon, Mar 22, 2010
www
www bdinfo

 Newsletter:   Your E-mail

Home  |  News  |  Business  |  Sports  |  Cricket  |  Lifestyle  |  Gadgets  |  Music  |  Food  

 
 
     
Demo text Will the political culture change and JS turn into the centre of politics
 
 

কোনটি দেশী দশের সদস্য নয়?

দেশাল 

অরন্য  

বিবিয়ানা

প্রবর্তনা

 

Name

 

Your Email

 
বলিউড

বিদ্যার নতুন চমক

‘ইশকিয়া’ চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় আর সপ্রতিভ উপস্থিতি দিয়ে নতুন করে বলিউডি লাইমলাইটে চলে এসেছেন বিদ্যা বালান। এছাড়া চলতি বছরের কাছাকাছি সময়ে তিনটি চলচ্চিত্রের কাজ চালিয়ে যাওয়া বিদ্যার অভিনয় করার কথা রয়েছে আরো দু’টি আপকামিং মুভিতে।

সবমিলিয়ে সময়ের অন্যতম আলোচিত আর ব্যস্ত তারকা হয়ে ওঠা এই অভিনেত্রীর বর্তমানের হাল হকিকত জেনে নিন। ঘোর মন্দা বলতে যা বোঝায় সেটি হয়তো কখনোই মোকাবেলা করতে হয়নি বিদ্যাকে।

ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘পরীনিতা’ দিয়েই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো মর্যাদাপূর্ণ আসরের জোড়া পুরস্কার বোগলদাবা করেছিলেন। তারপর একে একে ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘গুরু’, ‘হ্যায় বেবি’, ‘ভুল ভুলাইয়া’, ‘কিসমত কানেকশন’ বা ‘পা’ এর মতো বহু ব্যবসাসফল কিংবা আলোচিত চলচ্চিত্রেরই অংশীদার ছিলেন বিদ্যা।

কিন্তু তারকা অভিনেত্রী হয়ে ওঠার পথে প্রতিটি শিল্পীকে ঘিরে বলিউডে যতো আলোচনা-সমালোচনা হয় সেই আলোচনা-সমলোচনার সিকি ভাগও আজতক কপালে জোটেনি বিদ্যার। আর তাই একের পর এক হিট ছবি উপহার দিলেও গ্ল্যামার, গসিপ আর মশলা মুভির বলিউডে বিদ্যা থেকে গেছেন অপাংক্তেয় হিসেবেই।

এমনকি ভাগ্যের পরিবর্তন ঘটাতে মুখে তো দূরে থাক, মনেও কোনোদিন ওসব বিষয়কে স্থান দেননি বিদ্যা। কাজেই সময়ের পালাবদলে ‘ইশকিয়া’ চলচ্চিত্রে যখন দেখা মিলছে খানিকটা ভিন্ন এক বিদ্যা বালানের তখন সেটি বিদ্যার ভক্ত-দর্শকদের জন্য খানিকটা নতুন দিনের ইঙ্গিতই দিচ্ছে বৈকি!

২৯ জানুয়ারি মুক্তি পাবার পর কিংবা মুক্তির আগে ‘ইশকিয়া’র প্রিমিয়ার দেখার সৌভাগ্য যাদের হয়েছে তাদের সবাই প্রায় এক বাক্যেই স্বীকার করে নিয়েছেন যে, এই চলচ্চিত্রের বিদ্যা বালানের সাথে কিছুতেই মেলানো যায় না আগের বিদ্যা বালানকে বরং ‘ইশকিয়া’র স্বাধীনচেতা কৃষ্ণা চরিত্রটির মতোই বিদ্যা যেন এখানে অনেক বেশি সপ্রতিভ আর স্বতঃস্ফূর্ত।

অন্যদিকে উত্তর প্রদেশের গোরাকপুর এর পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনীও আর দশটা চলচ্চিত্রের চেয়ে অনেকটাই ভিন্নতর। ভিশাল ভরদ্বাজের মতো বলিউডের অন্যতম শক্তিমান নির্দেশকের প্রযোজনা আর অভিষেক চৌবে’র পরিচালনায় ইশকিয়া’র গল্প শুরু হয় দুই চোরের জীবন নিয়ে।

ছবিতে খালুজান (নাসিরুদ্দিন) আর বাব্বান (আরশাদ) এরা দুজনেই চোর। দুজনেই মুস্তাকের (সলমান শাহিদ) দলে কাজ করে? কিন্তু চোর হিসেবে অনেক পরিশ্রম করার পরও মুস্তাকের দাপটের কারণে ওদের জীবন অতিষ্ঠ হয়ে যায়।

মাফিয়া গুরুর দাপট থেকে বাঁচতে তাই একদিন ২৫ লাখ টাকা চুরি করে চম্পট দেয় এরা দু’জন।
সকলের চোখ এড়িয়ে আশ্রয় নেয় এক বন্ধুর বাড়িতে।

আর ঐ বাড়িতে বন্ধুর বিধবা বোন কৃষ্ণাকে (বিদ্যা) দেখে খালুজান আর বাব্বানের মনে প্রেম জাগে কৃষ্ণার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলার জন্য দু’জনই সাধ্যমতো চেষ্টা চালাতে থাকে।

ইতোমধ্যে মাফিয়া মুস্তাক খুঁজে পায় খালুজান আর বাব্বান এর গোপন আস্তানার সন্ধান।

আর মুস্তাক এর সাথে পালিয়ে আসা দুই চোরের মুখোমুখি হওয়া যখন অনিবার্য তখনই নতুন রূপে দেখা মেলে কৃষ্ণার।

ক্রমে ক্রমে জানা যায় কী করে স্বাধীনচেতা এই মেয়েটিই একসময় জড়িয়ে গিয়েছিল তার স্বামীর মৃত্যুর সাথে। আর এভাবেই ত্রিভুজ প্রেমের কমেডি আর কৃষ্ণা চরিত্রের সাসপেন্সকে ঘিরে এগিয়ে যেতে থাকে ‘ইশকিয়া’ চলচ্চিত্রের কাহিনী।

মূলত ‘পা’ চলচ্চিত্রে তার অভিনয় আর অভিষেক-অমিতাভের সাথে জুটি বেঁধে কাজ করার বিষয়টি সমালোচকদের আশীর্বাদ এনে দিলেও বাণিজ্যের লক্ষ্মী ঠিক সেভাবে নিজেকে উজার করে দেননি ‘পা’ এর প্রতি।

আর তাই বলিউডি দৌড়ে নিজেকে আরো কিছুদিনের জন্য এগিয়ে রাখতেই নিজের সবটুকু উজার করে দিয়েই ‘ইশকিয়া’য় কাজ করেছিলেন বিদ্যা। এমনকি এই চলচ্চিত্রের সাফল্য কামনায় জ্যোতিষির পরামর্শ অনুযায়ী বাড়ি বদলও করেছিলেন বিদ্যা।

যদিও শেষতক জ্যোতিষির পরামর্শ কাজে দেয়ার চেয়ে বিদ্যার অভিনয়ই যে দর্শকদের অনেক বেশি কাছে টেনেছে সেটা ‘ইশকিয়া’র বক্স অফিস সাফল্য দেখে বেশ ভালভাবেই আঁচ করা যাচ্ছে। এদিকে এই চলচ্চিত্রে নিজের চরিত্র আর অভিনয় সম্পর্কে মিডিয়ায় দু’কথা বলতে যেয়ে নিজের পারফর্মেন্স এর চেয়ে ছবির কাহিনী আর চরিত্রটিকেই ঢের এগিয়ে রেখেছেন বিদ্যা।

তিনি বলেন, এই চলচ্চিত্রটিতে কৃষ্ণা নামের চরিত্রটি নারীকে এমন আঙ্গিকে তুলে ধরেছে যে সেখানে তার সাধারণ অভিনয়ও সবার চোখে অসাধারণ বলে মনে হয়েছে। কৃষ্ণা চরিত্রটি এখানে এমনই কিছু নারীর প্রতিনিধিত্ব করেছে যারা তাদের ইচ্ছেমতো সবকিছু করতে চায়।

যারা ভালোবাসার জন্য যেমন নিজেকে উজার করে দিতে জানে তেমনি জানে শত্রুর সাথে চূড়ান্ত শত্রুতা করতেও। আর তাই স্বাধীনচেতা এক নারীর ভূমিকায় অভিনয় করতে পেরে বিদ্যা নিজেও কম রোমাঞ্চিত নন।

যদিও বিদ্যার এই পারফর্মেন্সের বিপরীতে ‘ইশকিয়া’য় বিদ্যার মুখ দিয়ে বেরিয়ে আসা কিছু গালাগালির কারণেও নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা। এদিকে চলতি বছরেই মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে বিদ্যা বালান অভিনীত আরো ক’টি চলচ্চিত্রের।

এর মধ্যে বর্তমানে বিদ্যা ব্যস্ত সময় কাটাচ্ছেন যেসব চলচ্চিত্রের শুটিং এ তার মধ্যে রয়েছে ‘মুক্তি’, ‘চাঁদ ভাই’ ও ‘চেনাব গান্ধি’ শিরোনামের তিনটি চলচ্চিত্র। এছাড়া ‘মাথিলুকালকাপুরাম’ নামের একটি মালয়ালাম চলচ্চিত্র এবং ‘নো ওয়ান কিলড্ জেসিকা’ শিরোনামের একটি হিন্দি চলচ্চিত্রের জন্যও ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা।

পরের পৃষ্ঠা >>>

 
 
New Page 1
 
 
 
Home

Home  About Us  |  Web Solutions  |  Advertise With Us  Disclaimer

News | Business| Sports  | Cricket | Lifestyle | Gadgets | Music| Food | Service Info | Buy & Sell | 2funmail.com | DeshiMobile

Copyright © 2010 Aamra Infotainment Limited. All rights reserved