|
দ্বিমাত্রিক এনিমেশন ও কার্টুন তৈরীর সবচেয়ে জনপ্রিয়
সফটওয়্যার ম্যাক্রোমিডিয়া ফ্লাশ-এর ভিডিও প্রশিক্ষণ
সিডি সম্প্রতি বাজারে এসেছে। এতে ফ্লাশ প্রফেশনালের
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংস্করণের উপর প্রকল্পভিত্তিক
ভিডিও প্রশিক্ষণ পর্ব দেখানো হয়েছে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ম্যাক্রোমিডিয়া ফ্লাশ
সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের দ্বিমাত্রিক
এনিমেশন, কার্টুন এনিমেশন, ইন্টারএকটিভ বাটন,
মাল্টিমিডিয়া প্রেজেন্টশন তৈরী, ড্রইং টেশনিক, অথরিং,
এভিআই ও এমপি থ্রি ফাইল এবং এগুলো থেকে ফ্লাশ ফাইলে
রূপান্তর করা, নানারকম বিশেষ আবহ তৈরী, ওয়েবপেইজ তৈরী,
পাসওয়ার্ড একশন প্রভৃতি শেখা যাবে। সঙ্গে ফ্লাশ
প্রোগ্রামিংও রয়েছে।
চারটি সিডিতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ পর্বগুলো দেখানো
হয়েছে। ম্যাক্রোমিডিয়া ফ্লাশের পুরাতন ব্যবহারকারীরাও
এর মাধ্যমে তাদের ভিডিও এনিমেশনের ধারণা আরো সুসংহত
করতে পারবে। আর নতুন ব্যবহাকারীরা প্রকল্পগুলো অনুশীলন
করে দক্ষ হয়ে উঠতে পারবে।
ম্যাক্রোমিডিয়া ফ্লাশের প্লাগ-ইনস রয়েছে এই প্যাকেজে।
সেই সঙ্গে ১০টি সেরা প্লাগ-ইনসের ব্যবহারও দেখানো হয়েছে।
এছাড়া ৫টি প্রকল্পের মাধ্যমে বিশেষ আবহ দিয়ে এনিমেশন
তৈরীর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।
এটি সিডির একটি বিশেষ দিক। সব মিলিয়ে প্রশিক্ষণ সিডির
এই প্যাকেজটি ভালো। ভিডিওতে থাকা বর্ণনাগুলো আরো
সাবলিল হলে ভালে হতো। চার সিডির পুরো প্যাকেজের দাম:
২০০ টাকা। যোগাযোগ : ০১১-৯৯৩৬২৫৩২।
|