New Page 1

    |   Make your Homepage   |

     ::  Service Info  ::  Buy & Sell  ::  E-Greetings  ::  Deshmail ::

  :. Updated: 11:30 am (BST), Mon, May 12, 2008 

Home | News | Business | Sports | Cricket | Fashion | IT | Music | Entertainment | Food  

 :. Welcome

::  Microsoft to show new search tech this month *** Govt plans 60pc cut in bandwidth charge for call centres *** Windows XP SP3 hits RTM *** Microsoft releases Vista SP1 in remaining 31 languages *** Nokia unveils two new music phones *** Panasonic introduces first Wi-Fi Lumix digital camera *** Adobe launches Media Player 1.0 for Mac and PC *** Yahoo launches video on Flickr *** Yahoo adds voice search to mobile Internet service *** Sony Pictures launches full-length mobile TV movies *** O2 and Carphone cut iPhone price in Britain ::      

Search www bdinfo
IT Channel
 

Home

Q & A

Books

Quiz

New Page 1
 
New Page 1
 
Home > IT > Magazines
 

কম্পিউটার জগত
সংখ্যা : এপ্রিল ২০০৮

প্রচ্ছদ প্রতিবেদন

কম্পিউটার জগৎ-এর সতেরো বছর
কম্পিউটার জগতকে পাঠকপ্রিয় পত্রিকার পাশাপাশি এদেশের তথ্যপ্রযুক্তি আন্দোলনের অংশ বানানোর লক্ষ নিয়ে যাত্রা শুরু হয়। তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার জন্য পত্রিকাটি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন করে। সেসব দাবির চাওয়া-পাওয়ার খতিয়ান নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন গোলাপ মুনীর। সম্প্রতি বিটিআরসি কলসেন্টারের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে। ল্য আউটসোর্সিংয়ের মাধ্যমে শত কোটি ডলার আয় ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। দেশে কলসেন্টারের সম্ভাবনাময় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আরেকটি প্রচ্ছদ প্রতিবেদন।

অন্যান্য
মোস্তফা জব্বারেরর লেখা, গণিতে কিছু সমস্যার সমাধান ও আইসিটি শব্দফাঁদ, মজার জগৎ বিভাগের গণিতের অলিগলি শীর্ষক ধারাবাহিক লেখায় গণিতদাদু তুলে ধরেছেন লাকী নাম্বার ও বেঁচে যাওয়ার সংখ্যা, নেটওয়ার্কিং সম্পন্ন করার পর রিসোর্স বা ফাইল শেয়ার করার কৌশল, ভিসতা ব্যবহারকারীরা এন্টিভাইরাস ছাড়া যেভাবে সুরক্ষিত থাকতে পারবেন, ইয়াহু পাইপ ওয়েব ফিল্টারের প্রয়োজনীয় তথ্য, রিয়েক্টর ব্যবহার করে কলিউশন তৈরির কৌশল, গ্রামীণফোন ও একটেলের ইন্টারনেট সেটিং ও সুবিধা, এক্সপি ব্যবহারকারীদের সিস্টেম আপগ্রেড না করে ভিসতার সুবিধা ভোগ করার উপায়, ডসভিত্তিক গেম উপভোগ করার কৌশল, নতুন আসা কয়েকটি গেমের সংক্ষিপ্ত বিবরণ প্রভৃতি।

দাম : ৩০ টাকা

কম্পিউটার বিচিত্রা
সংখ্যা : এপ্রিল ২০০৮

প্রচ্ছদ প্রতিবেদন

কিছু ঝুঁকিপূর্ণ বাস্তব দৃশ্যকে ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন এবং স্পেশাল ইফেক্টের মাধ্যমে বাস্তবসম্মত রূপে প্রদর্শন করতে গিয়ে খরচ ও সময় দুটোই বাঁচানো সম্ভব। বর্তমান সময়ে এসে আমরাও বুঝতে পারছি বিনোদনের জগতে থ্রিডি অ্যানিমেশনের গুরুত্বটুকু, তাই তো বড় ধরনের কোনো থ্রিডি অ্যানিমেশন প্রজেক্টের কাজে নিজেদেরকে সরাসরি জড়িত রাখার চেষ্টায় রত থাকার পাশাপাশি ছোটখাটো বেশ কয়েকটি থ্রিডি অ্যানিমেটেড বিজ্ঞাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের কয়েকটি নাটকেও থ্রিডি অ্যানিমেশনের ব্যবহার লক্ষণীয়। এবারের প্রচ্ছদের ছবিটির চিত্র লেখক নিজেই তৈরি করেছেন।

সঙ্গে আরো রয়েছে পত্রিকাটির নিয়মিত বিভাগগুলো।

দাম : ২০ টাকা

ই-বিজ
সংখ্যা: এপ্রিল ২০০৮

প্রচ্ছদ প্রতিবেদন

কলসেন্টার। অমিত সম্ভাবনাময় এই শিল্পে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে অচিরেই। সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এপ্রিলের প্রথম সপ্তাহেই কলসেন্টার লাইসেন্স প্রদানের কার্যক্রম শুরু হওয়ার কথা।

কলসেন্টার স্থাপন করতে কি কি যোগ্যতা এবং অবকাঠামো উন্নয়ন প্রয়োজন অথবা কিভাবে কলসেন্টার ব্যবসা পরিচালনা করতে হবে এ বিষয়ে আগ্রহী অনেকের মনেই যথেষ্ট কৌতূহল রয়েছে। বাংলাদেশে কলসেন্টার বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা প্রদানের ল্েযই আমাদের কলসেন্টার স্থাপনের সম্ভাব্যতা ও কলসেন্টার বিষয়ক পূর্ণাঙ্গ প্রতিবেদন।

অন্যান্য
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি বা বিসিএস একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। গণমানুষের মাঝে তথ্য প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে তারা বলিষ্ঠ ভূমিকা রাখছে। নিজেদের ভূমিকাকে আরও প্রসারী করার জন্য বিসিএস গত ৩০ মার্চ এক তথ্য প্রযুক্তি মেলার উদ্বোধন করে। বিসিএস আইটি এক্সপো ২০০৮ শীর্ষক এই মেলা অনুষ্ঠিত হয় এলিফ্যান্ট রোডের নবনির্মিত শপিং সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টারে। এই নিয়ে বিশেষ প্রতিবেদন।

এখন রাস্তায় বেরুলেই হরহামেশা মানুষের হাতে, কানে অথবা কোমরে গোজা ইলেকট্রনিক্স ডিভাইস দেখা যায়। গত ২০ বছরে যারা মোটামুটিভাবে ইলেকট্রনিক্স দুনিয়ার খোঁজখবর রেখেছেন তাদের কাছে প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রযাত্রা অতটা বিস্ময় তৈরি করবে না।
কিন্তু ধরুন একজন লোক গত ২০ বছর অসুস্থ হয়ে কোমায় ছিল বা কারাগারে বন্দী ছিল অথবা যে কারণেই হোক বাস্তব দুনিয়ার সঙ্গে যার সম্পর্ক ছিল না, তাকে যদি এখন সুস্থ অবস্থায় উন্নত দেশসমূহের কথা বাদই দিলাম বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের ফুটপাতে ছেড়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রযুক্তি প্রিয়তা ও ব্যবহার দেখে তার যে আক্কেল গুড়–ম হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে রয়েছে আরেকটি বিশেষ প্রতিবেদন।

দাম : ২৫ টাকা
 

 
News

News  Interview  |   ICT World  |   ICT Policy  |   Features   Magazines  |   IT Training  |   JRC Report   PCs
Accessories  |   Software  |   Q & A  |    Books  |   Quiz