|
বইয়ের নাম :
সাইবার কালচার;
লেখক : হিটলার এ হালিম,
পৃষ্ঠা সংখ্যা : ৭৯,
প্রকাশক: ওয়ার্ল্ড নিউজ এজেন্সি ৬/২০, তাজমহল রোড,
মোহাম্মদপুর, ঢাকা;
দাম: ৮০ টাকা। |
 |
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সাইবার কালচার বইটি।
বইটিতে সাইবার কালচার বা সাইবার সংস্কৃতি ও অন্যান্য
বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে। ১৬টি অধ্যায়ে
বিন্যস্ত বইটিতে রয়েছে তথ্য প্রযুক্তি জগতের নানান
বিষয় নিয়ে রচনা।
লেখাগুলো মূলত তথ্যপ্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী,
ব্যবহারকারী ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের জন্য।
পাশাপাশি অভিভাবকরাও সাবধান হতে পারবেন তাঁর সন্তানের
গেমস বা অন্যকিছুতে অহেতুক সময় নষ্ট করছে কি না তা জেনে।
শিশুরা কম্পিউটারে বসে কি করছে, তাদের কতটা সময়
কম্পিউটারে কাটানো উচিত, কোন ধরনের ওয়েবসাইট তারা দেখবে
তার একটা দিকনির্দেশনাও পাওয়া যাবে বইটিতে।
বইটিতে আছে শিশু-কিশোরদের ইন্টারনেট দুনিয়ার খোজখবর,
বড়দের ইন্টারনেট ব্যবহার, দেশের গড়ে ওঠা সাইবার
ক্যাফের হালচাল, রোবট দুনিয়ার কথা, তথ্যপ্রযুক্তিতে
বাংলা ভাষার ব্যবহার, জীবন বদলে দিতে প্রযুক্তির ভূমিকা,
আমাদের দেশের মোবাইল ফোন সংস্কৃতির কথা ইত্যাদি।
নেপালের কমিউনিটি রেডিও এবং বাংলাদেশের কমিউনিটি রেডিও
আন্দোলন নিয়েও রয়েছে রচনা।
বিল গেটস ও ক্রেইগ ব্যারেটকে নিয়ে রয়েছে দুটি অধ্যায়।
‘মানুষের গড়া রোবট দুনিয়া’ রচনাটি বেশ ভালো। রয়েছে
‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেক্টর : শুরু থেকে বর্তমান’
শিরোনামের একটি বিশেষ রচনা। এতে দেশের তথ্যপ্রযুক্তি
জগতে কী হয়েছে এবং হচ্ছে সে সব বিষয় তুলে ধরা হয়েছে।
বইটি লেখা হয়েছে মূলত ২০০৪ থেকে ২০০৭ সালের প্রেক্ষাপটে।
এর বেশীরভাগ লেখাই বিভিন্ন সময়ে দৈনিক প্রথম আলো, নয়া
দিগন্তসহ কয়েকটি ম্যাগাজিন ও বিজ্ঞান সাময়িকতে
প্রকাশিত হয়েছে বলে লেখক বইতে উল্লেখ করেছেন।
|