|
|
|
|
পর্ব ১৮০ |
রেসিপি ০১
ছানার জিলাপি
প্রয়োজনীয় উপকরণ :
ছানা ---------------১ কাপ
সুজি ---------------৪ টেবিল চামচ
বেকিং পাউডার------১/২ চা চামচ
চিনি----------------১ কাপ
পানি---------------২ কাপ
দারুচিনি------------১ ইঞ্চি
তেল---------------পরিমাণমতো
প্রস্তুত প্রণালী : একটি পাত্রে ছানার সাথে সুজি এবং বেকিং পাউডার মিশিয়ে খামির তৈরি
করে নিন। এবার খামিরগুলো লম্বা করে বেলে নিন এবং পেচিয়ে জিলাপির আকৃতিতে তৈরি করুন।
অন্য একটি কড়াইয়ে তেল ঢেলে গরম করে নিন। এবং জিলাপিগুলো গরম তেলে ছেড়ে বাদামি করে
ভাজতে থাকুন। এরপর চিনির সাথে পানি এবং গরম মসলা দিয়ে সিরা তৈরি করে তাতে ভাজা
জিলাপিগুলো ছেড়ে ৪ ঘন্টা অপো করুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি ছানার জিলাপি। |
 |
|
পর্ব ১৮০ |
রেসিপি ০২
সেসামে চিকেন এন্ড ভেজিটেবল স্টার ফ্রাই
প্রয়োজনীয় উপকরণ :
লাইট সয়াসস----------- ২ টেবিল চামচ
লাল সিরকা------------- ২ টেবিল চামচ
আদা ঝুরি
---------------১ টেবিল চামচ
রসুন ছেঁচা ---------------২ কোষ
ব্রাউন সুগার--------------১ চা চামচ
চিকেন ব্রেস্ট ফিলে-------- ৩টি
কচি পেঁয়াজ --------------৬টি
লাল ক্যাপসিকাম---------
১টি
গাজর ছোট --------------১টি
তেল --------------------২ টেবিল চামচ
তিল ---------------------১ টেবিল
চামচ
প্রস্তুত প্রণালী : প্রথমে চিকেনের সাথে একে একে সয়াসস, লাল সিরকা এবং লবণ দিযে
ম্যারিনেডের জন্য রেখে দিন। এবার আরেকটি কড়াইযে তেল দিয়ে একে একে আদা কুচি, ছেঁচা
রসুন, দিয়ে এর মধ্যে ম্যারিনেড করা চিকেনগুলো দিয়ে দিন। কিছুক্ষন সেদ্ধ হলে এতে একে
একে গাজর, জুফিনি, পানি এবং লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ২/৩ মি. অপেক্ষা করুন। এবার
একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পানি, ব্রাউন সুগার এবং সেসামে অয়েল, দিয়ে
কিছুক্ষণ রেখে নামিয়ে তিল ছড়িয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মজার রেসিপি সেসামে
চিকেন এন্ড ভেজিটেবল স্টার ফ্রাই। |
 |
|
|
|