|
|
|
|
পর্ব ১৫৯ |
রেসিপি ০১
খাশির চাপ
উপকরণ :
খাশির চাপ : ১ কেজী
ঘি
: ১ কাপ
টক দই : ১/২ কাপ
আদা বাটা : ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি : ১ কাপ
পেঁয়াজ বাটা : ১ চা চামচ
রসুন বাটা : ১/২ চা চামচ
মরিচের গুড়া : ২ চা চামচ
দুধ
: ১ কাপ
গরম মসল্লা : আন্দাজমতো
লবণ
: স্বাদমতো
জাফরান : অল্প পরিমান
গোলাপ জল : অল্প পরিমান
তৈরী প্রক্রিয়া :
প্রথমে একটি কড়াইয়ে ঘি ঢেলে তাতে পেঁয়াজকুচি কিছুক্ষন ভেজে এর মধ্যে ম্যারিনেট
করা খাসির মাংস এবং দুধ দিয়ে সেদ্ধ করার জন্য ২০ মিনিট ঢেকে রাখুন। সেদ্ধ হয়ে গেলে
একে একে গরম মসল্লা গুড়া, গোলাপজল এবং জাফরান দিয়ে কিছুক্ষন নাড়িয়ে পাত্রে ঢেলে
পরিবেশন করুন মজার খাবার খাসির চাপ । |
 |
|
পর্ব ১৫৯ |
রেসিপি ০২
আনারস ইলিশ
উপকরণ :
ইলিশ
: ১ টি
সয়াবিন তেল : ১/২ কাপ
পেঁয়াজ কুচি : ৩/৪ কাপ
হলুদ গুড়া : ১ চা চামচ
মরিচ গুড়া : ২ চা চামচ
ধনিয়া গুড়া : ১ চা চামচ
আনারস : ২ টি
কাঁচা মরিচ : ১০ টি
চিনি
: স্বাদমতো
লবণ
: স্বাদমতো
তৈরী প্রক্রিয়া :
প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচি একটু ভেজে একে একে হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া,
একটু পানি আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করা
আনারস এবং আরো পানি দিয়ে কিছুক্ষন জ্বাল দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে একে একে
ইলিশের টুকরোগুলো দিয়ে সামান্য পানি এবং আরেকটু লবণ দিয়ে মাছগুলো সেদ্ধ করতে ৫মিনিট
ঢেকে রাখুন। ৫ মিনিট পর মাছের টুকরাগুলো উল্টিয়ে তার ওপর কাঁচামরিচ ছড়িয়ে আরো ৫মিনিট
ঢেকে রাখুন।
মিনিট পাঁচেক পর প্লেটে ঢেলে পরিবেশন করুন মজাদার আনারস ইলিশ। |
 |
|
|
|