|
কাঁচা আমের শরবত |
উপকরণ : কাঁচা আম ফালি ৪টা, পানি ৪
কাপ, চিনি ২ কাপ, বিট লবণ ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১
চা চামচ।
প্রণালী : কাঁচা আমের ফালিগুলো সেদ্ধ করে নিতে হবে। আধাসেদ্ধ হলে ওই পানি ফেলে
আবার পানিতে ভালো করে সেদ্ধ করতে হবে এবং আমের মাঝখানে সাদা শক্ত আঁটির প্রলেপ ফেলে
দিতে হবে। এবার ওই সিদ্ধ আমের পানির সঙ্গে বাকি সব উপকরণ দিয়ে ব্লেন্ড করতে হবে।
এরপর ছেঁকে ঠান্ডা করে পরিবেশন করুন। |
 |
|
|