|
স্পঞ্জ মিষ্টি |
যা যা লাগবে :
দুধ ১ কেজি, ভিনেগার আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, চিনি ৩ কাপ, পানি ৫ কাপ।
প্রস্তুত প্রণালী:
প্রথম পর্যায়
১ কেজি দুধ জ্বাল দিয়ে নিন। দুধ ফুটে উঠলে তাতে আধা কাপ ভিনেগার দিয়ে দিন। ছানা হয়ে
গেলে কাপড়ে ছেঁকে আলাদা করে নিন। আলাদা করে নেওয়া ছানা ৭/৮ ঘন্টা ফ্রিজে রাখুন।
দ্বিতীয় পর্যায়
৭/৮ ঘন্টা পর ছানা ফ্রিজ থেকে বের করে ৭/৮ বার ময়ান করুন। খুব ভালোভাবে ময়ান করার
পর গোল গোল করে মিষ্টি বানিয়ে নিন।
তৃতীয় পর্যায়
এবার মিষ্টিগুলো চিনির সিরায় দিয়ে ঢেকে ১২/১৫ মিনিট জ্বাল দিন।
চতুর্থ পর্যায়
১২ মিনিট পর ১ কাপ পানি দিয়ে ঢেকে আবারও জ্বাল দিন। ঠিক ২ মিনিট পর নামিয়ে ফেলুন।
পঞ্চম পর্যায়
এবার সিরা ঠান্ডা হতে দিন। স্পঞ্জ মিষ্টি ৩/৪ ঘন্টা পর খেলে ভালো লাগবে। |
 |
|
|