|
ব্লুবেরি শানটিলি শটস |
উপাদান :
ক্রিম চিজ ৫০০ গ্রাম, আইসিং সুগার ১২৫ গ্রাম, জেলাটিন পাউডার ৭০ গ্রাম, ডিমের কুসুম
৮টি, হুইপড ক্রিম ৫০০ গ্রাম, ব্লুবেরি ২০০ গ্রাম।
প্রাক প্রস্তুতি : ডিমের কুসুমের সঙ্গে আইসিং সুগার ভালোভাবে মেশাতে হবে যেন
মিশ্রণটি ফেনা হয়ে ফুলে উঠে। মিশ্রণটিকে নরম ক্রিম চিজ ঢেলে দিয়ে আবার ভালোভাবে
মিশিয়ে নিন।
প্রণালী : ছোট সার্ভিং গ্লাসে প্রথমে ব্লুবেরি, তারপর হুইপড ক্রিম এবং সবার
উপরে গলানো জেলাটিনের স্তর তৈরি করুন। সবশেষে ক্রিমের তৈরি ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন
করুন। |
 |
|
|