|
হোয়াইট চকোলেট চিজ কেক |
উপাদান :
ক্রিম চিজ (ফিলাডেলফিয়া) ১০০০ গ্রাম, ফাইন সুগার ২৪০ গ্রাম, লেবুর খোসা ১টি (গ্রেট
করা), তরল দুধ ১৫০ মিলি, হোয়াইট চকোলেট ৫০০ গ্রাম (টুকরো করা ও গলানো), ডিম ৫টি,
ভ্যানিলা ফেভার ১ টেবিল চামচ।
প্রণালী :
ক্রিমের সঙ্গে সুগার, ভ্যানিলা ফ্লেভার ও লেবুর খোসা মিশিয়ে নিন। যতণ না মিশ্রণটি
মসৃণ হয় ততক্ষণ ফেটাতে থাকুন। এরপর দুধ ও গলানো হোয়াইট চকোলেট মেশান। আস্তে আস্তে
ডিম মিশিয়ে নাড়তে থাকুন। কেকের ছাঁচে পার্চমেন্ট পেপার দিয়ে তার উপর এক-চতুর্থাংশ
জায়গা খালি রেখে মিশ্রণটি ঢেলে দিন। এবার
বেকিং ট্রেতে পানি দিয়ে কেকের ছাঁচটি
১৬০ ডিগ্রি সে. তাপমাত্রায় ৫০-৬০ মিনিট বেক করুন। বেকের পর
কেকটি স্বাভাবিক
তাপমাত্রায় রেখে দিন। সার্ভ করার আগে ফ্রিজে ঠান্ডা স্ট্রবেরি ও চকোলেট দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।
|
 |
|
|