|
লবঙ্গ লতিকা |
উপকরণ :
খামির : ময়দা বড় ২ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ সামান্য, লবঙ্গ ১৫-২০টি, তেল ভাজার
জন্য, পানি প্রয়োজনমতো। ময়দা, তেল ও লবণ দিয়ে শক্ত খামির তৈরি করতে হবে। পুল তৈরি
করতে লাগবে; ২ কাপ নারকেল কুরানো, গুড়/চিনি ১ কাপ, একসেঙ্গ জ্বাল দিয়ে পুল তৈরি করতে
হবে।
সিরা : চিনি ৪০০ গ্রাম, পানি ১ কাপ জ্বাল দিয়ে সিরা তৈরি করতে হবে।
প্রণালী :
এবার খামির নিয়ে পাতলা রুটি বেলে তার মাঝখানে পুর দিয়ে চারকোণা পরোটার মতো ভাঁজ করে
মাঝখানে একটি করে লবঙ্গ দিয়ে পিঠার মুখ আটকিয়ে দিতে হবে। এবার ডুবো তেলে ভেজে চিনির
সিরায় চুবিয়ে উঠিয়ে সাজিযে পরিবেশন করুন মজাদার লবঙ্গ লতিকা। |
 |
|
|