|
আমের কাস্টার্ড |
উপকরণ: গুঁড়ো দুধ ২ কাপ, কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক হাফ
টিন, চিনি ১ কাপ, ডিমের কুসুম ২টি, কর্নফাওয়ার ১ টেবিল চামচ, পানি ১ কাপ, আম কিউব
করে কাটা ১ কাপ, কেকের গুঁড়া পরিমাণমতো, ম্যাঙ্গো ফেভার হাফ চা চামচ।
প্রণালী: আম কেটে চিনির পানিতে ভিজিয়ে রাখুন। বাকি সব উপকরণ এক সঙ্গে
ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় জ্বাল দিন, ঘন হলে নামিয়ে ঠান্ডা করুন। এবার চিনির
পানিতে ভেজানো আম মেশান। আমের সঙ্গে অন্যান্য ফলও মেশাতে পারেন। ওপরে প্লেন কেকের
গুঁড়া ছিটিয়ে দিন। ঠান্ডা করে সার্ভ করুন। |
 |
|
|