|
ক্রিম কেরামেল |
উপরকরণ: ডিম ৫টি, গুড়াদুধ ১ কাপ, চিনি
পৌনে ১ কাপ, পানি ২ কাপ, চকলেট কালার ১ চা চামচ, কোকো পাউডার ১ চা চামচ, ভেনিলা
পাউডার ১ চা চামচ।
কেরামলের জন্য: চিনি ২ টেবিল চামচ, পানি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন: পানি, চিনি ও গুড়াদুধ একসাথে ৪ মিনিট জ্বাল করে নিন। ডিম
ফেটে নিন। ফেটানো ডিমের সাথে দুধ মিক্স করুন। এবার মিক্স দুধের সাথে কোকো পাউডার
ভেনিলা পাউডার ও চকলেট কালার মিক্স করে কেরামেল পাত্রে মিক্স ডো ঢালুন। ইলেকট্রিক
ওভেনে অথবা চুলায় পানি দিয়ে ক্রিম কেরামেল (পুডিং) স্টিমে জমিয়ে নিন। ক্রিম কেরামেল
ঠান্ডা করে সার্ভ করুন। |
 |
|
|