|
চকলেট কেরামেল পুডিং
|
উপকরণ: ডিম ৬টি, চিনি ১ কাপ, পানি ১
কাপ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, চকলেট এসেন্স ১ চা চামচ, কেরামেল ১ টেবিল চামচ, গুড়া
দুধ ১ কাপ।
যেভাবে তৈরি করবেন: ডিম, চিনি, পানি ও গুড়া দুধ একসাথে ৫ মিনিট বিট করে নিন।
তার সাথে চকলেট সিরাপ চকলেট এসেন্স মিক্স করুন। ২/৩ মিনিট কাটা চামচে নেড়ে নিন। যে
পাত্রে চকলেট কেরামেল পুডিং জমাবেন সেই পাত্রে চিনি ও অল্প ঘি ছিটিয়ে ১ মিনিট চুলায়
বসিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কেরামেল। এবং পুডিং দিন ১০ মিনিট ডাবল স্টিম করুন। পুডিং
ঠান্ডা হলে পরিবেশন করুন।
টিপস: গরম পুডিং পাত্র থেকে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব পুডিং
ঠান্ডা করে ঢালুন। |
 |
|
|