|
ফিরনি |
উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, গুঁড়া
দুধ ৪ কাপ, পানি ৮ কাপ, চিনি ২ কাপ, কিসমিস আধা কাপ, চেরী ৪/৫টি, কাজুবাদাম ৬/৭টি,
লবণ সামান্য, ডানো ক্রিম ১ ফোঁটা।
প্রস্তুত প্রণালী : পোলাওয়ের চাল ধুয়ে ২ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। এবার
চালটা হাতে কচলিয়ে নিন। ভাঙা চালে দুধ ও পানি দিয়ে চুলায় বসান। ১০ মিনিট রান্না
করুন। মাঝে মাঝে নাড়া দিন। চাল ফুটে গেলে চিনি ও কিসমিস দিন। কিছুটা কিসমিস ও বাদাম
রেখে দিন ফিরনি ডেকোরেশন করার জন্য। ফিরনি পরিবেশন পাত্রে নিয়ে কিসমিস ক্রিম দিয়ে
সাজিয়ে পরিবেশন করুন। |
 |
|
|