|
চিকেন কিমা মটর পোলাও |
যা যা লাগবে : মুরগির কিমা ১ কেজি,
মটরশুঁটি ১ কেজি, পোলাওর চাল ২ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ,
রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচ ৭-৮টি, চিনি ২ টেবিল চামচ, দারুচিনি ৪ টুকরো, তেজপাতা
৪-৫টি, কাঁচামরিচ ১০-১২টি, ঘি আধা কাপ, তেল আধা কাপ, দুধ ১ কাপ, টকদই ২ টেবিল চামচ,
গরম পানি ৭ কাপ, লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
কিমার মধ্যে দই, লবণ, আদা এবং রসুন মেখে রাখুন।
দ্বিতীয় পর্যায়
অর্ধেক পরিমাণ ঘি এবং আধা কাপ তেল গরম জলে পেঁয়াজ লাল করে কিমা দিয়ে ভাজুন। সব মসলা
একত্রে কষাতে থাকুন।
তৃতীয় পর্যায়
মটরশুঁটি ও চাল দিয়ে ভাজুন। এবার চিনি, লবণ ও কাঁচামরিচ দিয়ে আরো কিছুণ ভেজে পানি
দিয়ে তাপ দিতে থাকুন। তাপ ফুটে উঠলে দুধ ও বাকি ঘি দিয়ে পানি কমলে দমে বসান। তাওয়ার
উপর ২০-২৫ মিনিট বসিয়ে নামিয়ে নিন। |
 |
|
|