|
বালতি বিরিয়ান |
উপকরণ : ছোট টুকরো করা গুরু মাংস আধা
কেজি, টকদই ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা
চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, বাসমতি চাল আধা কেজি, খোসা ছাড়ানো রসুন ৮ টুকরো,
ঘি আধা কাপ, পেঁয়াজ ৩টি, বিফ স্টক ২ কাপ, বাদাম ১ কাপ (টোস্ট করা),
দারুচিনি ১ টুকরো, তেজপাতা ২টি, পাতলা করে কাটা বড় লাল মরিচ ২টি, ধনেপাতা সাজানোর
জন্য।
প্রণালী : মাংসে টকদই, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা মাখিয়ে ১
ঘন্টা রেখে দিন। অন্য একটা পাত্রে চাল সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তেলে রসুন বাদামি
করে ভেজে নিন। একটি বড় সসপ্যানে ঘি দিন। দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি ছেড়ে ২-৩
মিনিট নাড়ার পর ম্যারিনেট করা মাংস দিন। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত
রান্না করুন। ঢাকনা দিয়ে ঢেকে আগুনের আঁচ কমিয়ে দিন। রান্না মাংসের সাথে ভাত এবং
বিফ স্টক মেশান। ভালোভাবে নেড়ে অল্প আঁচে আগুনের উপর রাখুন। কিছুক্ষণ পর কুচি করা
রসুন, বাদাম এবং ধনেপাতা ও মরিচ দিন। পাঁচ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে ফেলুন। |
 |
|
|