|
বেকড ফিশ ইন টমেটো |
উপকরণ : কোরাল মাছ ১টি (৫০০ গ্রাম), পেঁয়াজ
১টি (স্লাইস করা), টমেটো ১টি, ক্যাপসিকাম ২টি, মরিচ ১ চা চামচ, চিনি ১ চা চামচ,
ভিনেগার ১ টেবিল চামচ, টমেটো ১/২ কাপ, ফিস সস দেড় টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ,
ধনেপাতা সাজানোর জন্য, লবণ পরিমাণমতো, কলাপাতা বা অ্যালুমিনিয়াম ফয়েল।
প্রণালী : মাছ ভালোভাবে পরিষ্কার করে মাথা কেটে বাকি মাছটিকে কয়েক টুকরো করে
নিন। অন্য একটি পাত্রে টমেটো কেচাপ, সিরকা, ফিশ সস, চিনি, লবণ এবং মরিচ একসাথে
ভালোভাবে মেশান। ফয়েল পেপার বা কলাপাতায় মাখন মাখিয়ে মাছের টুকরোগুলো দিন। এবার
টুকরোগুলোর উপর তৈরি করা সস এবং ক্যাপসিকাম দিয়ে শক্ত করে মুড়ে করুন। মুড়ে রাখা মাছ
বেকিং ডিশে নিয়ে ৩৫০ ফারেনহাইটে ১৫-২০ মিনিট বেক করুন। একটি সার্ভিং ডিশে মাছ এবং
ধনেপাতা সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। |
 |
|
|