|
চিংড়ির কাটলেট |
উপকরণ:
চিংড়ি ২ কাপ, আদা বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২
চা চামচ, পেঁয়াজ মিহিকুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১/২
চা চামচ, পুদিনাপাতা কুচি ১ চা চামচ, ডিম ১টি, পাউরুটি গুঁড়া ১/২ কাপ, ময়দা ১ টেবিল
চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদ অনুযায়ী।
প্রনালি:
১। চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে কিমা করুন। মসলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও
পুদিনাপাতা দিয়ে মিশান। রুটির গুঁড়া, ডিম ও লবণ দিয়ে মিশান।
২। ময়দার ছিটা দিয়ে চিংড়ির কাটলেট তৈরি করুন। ডুবো তেলে ভাজুন।
৩। লেবুর রস অথবা সসের সাথে গরম পরিবেশন করুন। ৬ পরিবেশন। |
 |
|
|