|
স্টিমড সিজলিং হোল ফিশ |
উপকরণ:
ভেটকি/রেড স্ন্যাপার (৭০০ গ্রাম) ১টি, লবন ১/২ চা চামচ, সাদা গোলমরিচ ১/২ চা
চামচ, আদা মিহি ঝুরি ১/৩ কাপ, তিলের তেল ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কচি
পেঁয়াজ, পাতাসহ ৩-৪টি, সেলারি ১ স্টিক, লাল ক্যাপসিকাম ১/২ টি, সয়াবিন তেল ১/৩ কাপ।
প্রনালি:
১। মাছের আঁশ ছাড়িয়ে ফুলকা এবং (পেট না কেটে) মাথার নিচ থেকে পেটে আঙুল ঢুকিয়ে
সব বের করে পরিষ্কার করুন। মাছের ভিতরে ও বাইরে ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে
পানি শুষে নিন। মাছে লবণ, গোলমরিচ মাখান। পেটের ভিতর ঠেসে আদা ঝুরি ভরে। তিলের তেল
ও সয়াসস একত্রে মিশিয়ে ব্রাশ দিয়ে মিশ্রণের প্রলেপ দিন। মাছের দুপিটে পুরু অংশে
তিনটি করে আঁচড় কাটুন।
২। পেঁয়াজ উপরের শক্ত ডাটাসহ ৪ সেমি (১১/২ ইঞ্চি) লম্বা করে কাটুন। লম্বায় ৬ ফালি
কর। সেলারি, ক্যাপসিকামও একইভাবে ফালি করুন।
৩। তাপ সহ্য হয় এমন প্লেটে মাছ নিন। বাঁশের চালনি বা ঝাঁঝরিতে প্লেট রাখুন। ঢালনি
বসিয়ে ঢাকা যায় এমন সসপ্যান বা হাঁড়িতে ৭ সেমি গভীর ফুটানো পানির উপর চালনি রেখে
মাছ ঢেকে ১৫-২০ মিনিট ভাপে সিদ্ধ কর। ঢাকনা খুলে মাছের উপর সব সবজি ছড়িয়ে দিন। ঢেকে
আরও ৩ মিনিট ভাপে সিদ্ধ করুন।
৪। মাছ আস্তে করে গরম সার্ভিং ডিশে স্লাইড করে নিন। টেবিলের উপর ডিশ রাখুন।
৫। হাতল দেয়া ফ্রাইপ্যানে তেল গরম করুন। তেল থেকে ধোঁয়া উঠা আরম্ভ হলে মাছের উপর
তেল ঢেলে দিন। চামড়া কুচকে শব্দ হবে। ৪ পরিবেশন। |
 |
|
|