|
ফ্রাইড হোল ফিশ |
উপকরণ:
মাছ মাঝারি ২টি, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২
চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ,
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদ অনুযায়ী।
প্রনালি:
১। রূপচান্দা বা তেলাপিয়া বা রেড স্ন্যাপার মাছ পরিষ্কার করে দুপিঠে আড়ে গভীর
আঁচড় কাট। কাটা অংশের ভিতরে ও দুপিঠে তেল ছাড়া সব মসলা মাখিয়ে দুই ঘণ্টা ভিজিয়ে
রাখুন।
২। ফ্রাইং প্যানে তেল বেশ গরম করে মাছ দিন। কম আঁচে ফ্রাইংপ্যানে ঢাকনা দিয়ে বেশ
কিছুণ রাখুন। মাছ উল্টে দিন। এভাবে কম আঁচে ২০-২৫ মিনিট রেখে দুই পিঠ ভালোভাবে
ভাজুন যেন মাছের ভিতরটা সিদ্ধ হয়।
৩। মাছ ভাজা হলে চুলার আঁচ কমিয়ে মাছের দুপিঠ মচমচে করে ভেজে নামান। বড় ডিশে লেটুস
পাতা ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ৪ পরিবেশন। |
 |
|
|